এক বিবৃতিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বর্তমান চ্যাম্পিয়ন কালান্দার্স জানায়, শৃঙ্খলা বজায় রাখতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে আফ্রিদিকে এ জরিমানা করা হয়েছে।
এদিকে পুলিশ একই প্রোটোকল লঙ্ঘনের দায়ে কালান্দার্সের অলরাউন্ডার সিকান্দার রাজাকে অভিযুক্ত করলেও তার বিরুদ্ধে নেয়া হয়নি কোনো ব্যবস্থা।
আরও পড়ুন:
মূলত নিরাপত্তাকর্মী ও পিসিবি কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিক অনুরোধ করা সত্ত্বেও দর্শনার্থী এবং সাধারণ মানুষদের খেলোয়াড়দের ফ্লোরে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। তবে নিরাপত্তাকর্মীদের বাধা উপেক্ষা করে শাহিন ও রাজা সেসব দর্শনার্থীকে হোটেল রুমে নিয়ে যান।
সেখানে তারা প্রায় তিন ঘণ্টা অবস্থান করেছিলেন বলে পিএসএল প্রধান নির্বাহী সালমান নাসিরের কাছে পাঞ্জাব পুলিশের পাঠানো চিঠিতে দাবি করা হয়। তবে একই প্রোটোকল ভেঙ্গে দোষ স্বীকার করলেও রাজার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি ফ্র্যাঞ্চাইজিটি।





