
ইরান যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
ইরানে হামলা চালাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না যুক্তরাষ্ট্র। দেশটিতে সেনা মোতায়েনের কথাও ভাবা হচ্ছে না। এক সাক্ষাৎকারে এসব নিশ্চিত করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান-সংশ্লিষ্ট ১৬ ব্যক্তি ও ১০ সংস্থার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা। সৌদি আরবের অভিযোগ, অস্ত্র ও সমর্থন দিয়ে হুথি গোষ্ঠীর সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টিতে ইন্ধন দিচ্ছে ইরান। অন্যদিকে, মার্কিন অবরোধের নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, তেহরানকে নতি স্বীকারে বাধ্য করবে না কোন সামরিক শক্তি। এর মধ্যে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে।

একটি দেশের অধিকার কেড়ে নেয়ার এখতিয়ার ট্রাম্পের নেই: পেজেশকিয়ান
ইরানের পরমাণু অধিকার কেড়ে নেয়ার কোনো এখতিয়ার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ-র (ইরানিয়ান স্টুডেন্ট নিউজ এজেন্সি) বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খামেনি ও পেজেশকিয়ানসহ ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে ইসরাইলের হামলা
ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের ওপর আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) বিমান হামলা চালিয়েছে ইসরাইল। যার মধ্যে রয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। টিআরটিওয়ার্ল্ড প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।