ইরান যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ট্রাম্প
ট্রাম্প | ছবি: সংগৃহীত
1

ইরানে হামলা চালাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না যুক্তরাষ্ট্র। দেশটিতে সেনা মোতায়েনের কথাও ভাবা হচ্ছে না। এক সাক্ষাৎকারে এসব নিশ্চিত করলেন ডোনাল্ড ট্রাম্প। ইরান-সংশ্লিষ্ট ১৬ ব্যক্তি ও ১০ সংস্থার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা। সৌদি আরবের অভিযোগ, অস্ত্র ও সমর্থন দিয়ে হুথি গোষ্ঠীর সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টিতে ইন্ধন দিচ্ছে ইরান। অন্যদিকে, মার্কিন অবরোধের নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, তেহরানকে নতি স্বীকারে বাধ্য করবে না কোন সামরিক শক্তি। এর মধ্যে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৫১ ডলারে পৌঁছেছে।

ইরানে সম্ভাব্য হামলায় ‘মাদার অব অল বম্বস’ ব্যবহারে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশের অপেক্ষায় রয়েছে পেন্টাগন- আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানালেন, ইরানে হামলা চালাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না যুক্তরাষ্ট্র। এমনকি, দেশটিতে মার্কিন সেনা মোতায়েনের কথাও ভাবছেন না বলেও জানান তিনি।

গতকাল (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প জানান, বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভাণ্ডার থাকা দেশগুলোর অস্ত্র কমিয়ে আনার লক্ষ্যে রাশিয়া- চীনের সঙ্গে আলোচনা করেছেন তিনি। সম্ভব হলে পারমাণবিক অস্ত্রের মজুত কমাতে আগ্রহী তিনিও। ট্রাম্প ইঙ্গিত দেন, রাশিয়া-চীন-ইরানের মধ্যে কোন গোয়েন্দা তথ্য আদান-প্রদান হচ্ছে না।

অন্যদিকে, আরেকদিকে, মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ইরান-সংশ্লিষ্ট ১৬ ব্যক্তি ও ১০ সংস্থার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আরেকদিকে, সৌদি আরবের অভিযোগ, অস্ত্র ও সমর্থন দিয়ে হুথি গোষ্ঠীর সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টিতে ইন্ধন দিচ্ছে ইরান।

এর মধ্যে হরমুজ প্রণালী ও এর আশেপাশের অঞ্চলে জাহাজগুলোর ওপর হামলা জ়োরদার করেছে আইআরজিসি। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতেমি জানান, তেহরানের দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, বর্তমানে হরমুজ নিয়ন্ত্রণ করছে যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক অংশীদাররা। এ জলপথে সম্প্রতি ৪০টিরও বেশি বাণিজ্যিক জাহাজ তাদের তত্ত্বাবধানে পার হয়েছে।

নতুন মার্কিন অবরোধের নিন্দা জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানান, তেহরানকে নতি স্বীকারে বাধ্য করতে পারবে না কোন সামরিক শক্তি। তবে এউ উত্তেজনার মাঝেও বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম কিছুটা কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৫১ ডলারে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৯৭ দশমিক ৪৩ ডলারে নেমে এসেছে।

জেআর