
শেষ মুহূর্তের নাটক, বিতর্কিত পেনাল্টিতে বেলজিয়ামের জয়
অঘটন ঘটানোর খুব কাছ থেকে খালি হাতেই ফিরতে হলো সেনেগালকে। নাটকীয় ম্যাচে বির্তকিত পেনাল্টিতে আফ্রিকান দলটিকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করলো ইউরোপীয় জায়েন্ট বেলজিয়াম।

বিশ্বকাপের নকআউট পর্ব কী? একনজরে সব নিয়ম-কানুন
২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের রোমাঞ্চকর সমাপ্তি ঘটেছে। এখন শুরু হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ও স্নায়ুচাপের অধ্যায়—নকআউট পর্ব (World Cup knockout stage 2026)। শেষ ৩২-এ জায়গা করে নেওয়া দলগুলো এবার মাঠে নামছে দ্বিতীয় রাউন্ডের মহালড়াইয়ে। আজ (সোমবার, ২৯ জুন) থেকেই শুরু হচ্ছে নকআউট পর্বের হাইভোল্টেজ ম্যাচগুলো।

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা মেসি, থামবেন কোথায়?
বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন লিওনেল মেসি। ডালাস স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নেমেই ইতিহাসের পাতায় নতুন অধ্যায় যোগ করেন ফুটবল জাদুকর। প্রায় দুই দশকের ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড নিজের করে নেয়া মেসি এবার বিশ্বকাপ মঞ্চেও স্পর্শ করলেন নতুন উচ্চতা।

সালাহর গোলে আফ্রিকান নেশন্স কাপের শেষ ষোলোতে মিশর
মোহাম্মদ সালাহর একমাত্র গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সবার আগে আফ্রিকান নেশন্সে কাপের শেষ ষোলোতে উঠেছে মিশর। প্রথমার্ধের ৪৫ মিনিটে পেনাল্টি থেকে দলের পক্ষে একমাত্র গোলটি করেন সালাহ।

সান্তোসের সাথে চুক্তি বাড়ানোর পর মাঠে নেমেই নেইমারের ঝলক
সান্তোসের সাথে চুক্তি বাড়ানোর পর মাঠে নেমেই ঝলক দেখিয়েছেন নেইমার জুনিয়র। দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়ার সাথে প্রীতি ম্যাচে পেনাল্টিতে গোল করেছেন সাথে পেয়েছেন অ্যাসিস্ট। নেইমারের দল সান্তোস জিতেছে ৩-১ গোলের ব্যবধানে।

রিয়ালে শুরুটা রাঙাতে পারলেন না আলোনসো
রিয়াল মাদ্রিদের হয়ে ডাগ আউটে শুরুটা ভালো হলো না জাবি আলোনসোর। ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আল হিলালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইউরোপের রেকর্ড চ্যাম্পিয়নরা। ফ্লোরিডার মায়ামি গার্ডেন্সে ফেদেরিকো ভালভার্দের পেনাল্টি মিসে হতাশা নিয়ে মাঠ ছাড়ে গ্যালাক্টিকোরা।

রেফারির সিদ্ধান্তে অসন্তুষ্ট বাফুফে, এএফসিতে অভিযোগের প্রস্তুতি
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে ফিলিপাইনের রেফারি ক্লিফফোর্ড দায়ফুয়াটে পেনাল্টি না দেয়ার সিদ্ধান্তে অসন্তুষ্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সঙ্গে সঙ্গেই ম্যাচ কমিশনারের কাছে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ। এদিকে, এএফসির কাছেও লিখিত অভিযোগ দেয়ার কথা জানিয়েছেন দলের ম্যানেজার আমের খান।

অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানইউ
ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্য ম্যাচে গ্লিমটকে ৩-১ গোলে হারায় টটেনহাম। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দ্বিতীয় সেরা এই লিগের ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেলো এই দুদল।

ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হারলো রিয়াল
ঘরের মাঠে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। খেলার ১৩ মিনিটে পেনাল্টি মিস করেন ভিনিসিয়াস জুনিয়র। তার দুর্বল শট ফিরিয়ে দেন ভ্যালেন্সিয়া গোলরক্ষক।

সান্তোসের জার্সিতে প্রথম গোল নেইমারের
সান্তোসের জার্সিতে ফেরার পর প্রথম গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। সান্তোসের জার্সিতে ফেরার পর আগুয়া সান্তার বিপক্ষে প্রথম গোলের দেখা পেলেন ব্রাজিলিয়ান এ ফুটবলার। ৩-১ ব্যবধানে জয়ে ১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার। প্রথমার্ধেই লিড দ্বিগুণ করেছেন থাসিয়ানো।

এফএ কাপ থেকে লিভারপুলের বিদায়
প্লিমাউথের কাছে হেরে এফএ কাপ থেকে বিদায় নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিল টপার লিভারপুল। ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাবটির কাছে আর্নে স্লটের দল হেরেছে ১-০ গোলে।

ওয়ের্ডার ব্রেমেনকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন
ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ এরেনায় ওয়ের্ডার ব্রেমেনকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। খেলার প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল উপহার দিলেও গোলের দেখা পায়নি বায়ার্ন।