এমবাপ্পের ভুলের মহড়ায় মৌসুমের প্রথম হার দেখেলো রিয়াল

রিয়াল বেতিস ও রিয়াল মাদ্রিদ ম্যাচ
রিয়াল বেতিস ও রিয়াল মাদ্রিদ ম্যাচ | ছবি: সংগৃহীত
0

টানা তিন ম্যাচের জয়ে উড়তে থাকা রিয়াল মাদ্রিদ নিজেদের চতুর্থ ম্যাচে হারের স্বাদ পেলো। রিয়াল বেতিসের কাছে ১-০ গোলে হেরেছে হোসে মরিনহোর দল। প্রতিপক্ষের মাঠে আক্রমণে আধিপত্য থাকলেও ভিনিসিয়াস, এমবাপ্পেদের সুযোগ নষ্টে হারতে হয় রিয়াল মাদ্রিদকে।

ম্যাচের শুরুতে আরদা গিল ও ভিনিসিয়াস জুনিয়র গোল করার সুযোগ হাতছাড়া করেন। বিরতির ঠিক আগে সহজ সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপ্পে। ৮০ মিনিট পর্যন্ত গোলশূণ্য ম্যাচের চিত্র বদলে দেয় স্বাগতিকরা। ৮১ মিনিটে কর্নার থেকে নেলসন দেয়োসার হেড থিবো কোর্তোয়া ঠেকিয়ে দিলেও ফিরতি বল জালে জড়ান আইরিশ স্ট্রাইকার ট্রয় প্যারোট। পরে বদলি খেলোয়াড় কার্লোস এস্পির একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে হতাশ হতে হয় রিয়াল সমর্থকদের।

ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়ভাবে পেনাল্টি পেয়েও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের নেয়া দুর্বল স্পট কিকটি রুখে দেন বেতিস গোলরক্ষক আলভারো। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। এই হারের পর ৪ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

ইএ