
ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ
নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন নিশ্চিত করা গেলে ২০৩০ সালের মধ্যে ৩৭৫ বিলিয়ন মার্কিন ডলারের বৈশ্বিক ম্যান-মেড ফাইবার (এমএমএফ) পোশাক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ। এতে তৈরি পোশাক রপ্তানিতে তুলার ওপর নির্ভরতা কমার পাশাপাশি রপ্তানি বহুমুখীকরণ এবং বৈশ্বিক পোশাক বাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

পোশাকশিল্পের গণ্ডি পেরিয়ে বহুমুখী বিনিয়োগ বাড়াতে হবে: অর্থমন্ত্রী
শুধু তৈরি পোশাক শিল্পের ওপর নির্ভর করে বাংলাদেশের অর্থনীতিকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে মেডিক্যাল যন্ত্রপাতি, মোবাইল ফোন, উচ্চপ্রযুক্তি এবং অন্যান্য উৎপাদনমুখী খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হবে।

রপ্তানি খাতে নগদ সহায়তায় ২৫০০ কোটি টাকা ছাড়
রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পসহ সংশ্লিষ্ট খাতগুলোর বকেয়া নগদ সহায়তার বিপরীতে ২ হাজার ৫০০ কোটি টাকা ছাড় দিয়েছে সরকার। সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

শুল্কের ভারে অস্থির ভারতের পোশাক খাত
৫০ শতাংশ শুল্কের ভারে অস্থির ভারতের তৈরি পোশাক খাত। এরইমধ্যে দেশটির বেশকিছু পোশাক কারখানা বাংলাদেশসহ বিভিন্ন দেশে সরিয়ে নেয়া হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে ভারতের তৈরি পোশাকশিল্পের রপ্তানি বাজার। এদিকে ট্রাম্প বলেছেন, শুল্ক নিয়ে ভারতের সঙ্গে আর আলোচনায় যেতে চান না তিনি। এই শুল্কারোপকে ভণ্ডামি বলে নিন্দা জানিয়েছে চীন।

বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচন শুরু
পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচন শুরু হয়েছে তৈরি। আজ (শনিবার, ৩১ মে) ঢাকা ও চট্টগ্রামের দুটি কেন্দ্রে একযোগে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

বিজিএমইএ নির্বাচনে ফোরাম প্যানেল লিডার মাহমুদ হাসান খান
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ'র নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজেদের প্যানেল লিডার বা দলনেতা চূড়ান্ত করেছে নির্বাচন কেন্দ্রিক জোট ফোরাম। সেবা, সততা, সাহস ও সমৃদ্ধি এ নীতিতে চলা ফোরামের দলনেতা মাহমুদ হাসান খান।