প্রকৃতি
তপ্ত দুপুরে রাজবাড়ীর পথে পথে কৃষ্ণচূড়ার আগুনরাঙা আমন্ত্রণ

তপ্ত দুপুরে রাজবাড়ীর পথে পথে কৃষ্ণচূড়ার আগুনরাঙা আমন্ত্রণ

প্রকৃতি এখন বৈশাখের শেষ প্রান্তে। আকাশে প্রচণ্ড তাপদাহ, তপ্ত রোদে ওষ্ঠাগত প্রাণিকুল। গ্রীষ্মের এই নিস্প্রাণ রুক্ষতাকে ছাপিয়ে প্রকৃতি যেন এখন নিজের প্রাণ ফিরে পেয়েছে এক মায়াবী সৌন্দর্যে। চারদিকে এখন শুধুই লাল রঙের জয়গান। গ্রীষ্মের ঘামঝরা দুপুরে প্রকৃতিতে নিজেকে আপন মহিমায় মেলে ধরেছে কৃষ্ণচূড়া। গ্রামবাংলার অপরূপ প্রতিচ্ছবিকে নতুন রূপে সাজিয়ে দিচ্ছে এই রক্তিম ফুল।

ঈদের ছুটিতে খাগড়াছড়ি ভ্রমণ: যেতে পারেন যেসব দর্শনীয় স্থানে

ঈদের ছুটিতে খাগড়াছড়ি ভ্রমণ: যেতে পারেন যেসব দর্শনীয় স্থানে

ঈদের দীর্ঘ ছুটিতে যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে অনেকেই প্রকৃতি ভ্রমণ (Nature travel) পছন্দ করেন। সবুজ পাহাড়, রহস্যময় সুড়ঙ্গ আর বুনো ঝরনার সান্নিধ্য পেতে এ সময় পার্বত্য জেলা খাগড়াছড়ি হতে পারে আপনার আদর্শ গন্তব্য। বর্ষা কিংবা শীত—সব ঋতুতেই খাগড়াছড়ি সাজে ভিন্ন ভিন্ন রূপে।

একদিনেই ঘুরে আসুন ঢাকার আশপাশের ২০টি দর্শনীয় স্থান

একদিনেই ঘুরে আসুন ঢাকার আশপাশের ২০টি দর্শনীয় স্থান

ব্যস্ত নগরী ঢাকার যান্ত্রিক জীবন থেকে ক্ষণিকের বিরতি নিতে চান? তাহলে আপনার জন্য রইল এক দারুণ সুযোগ। রাজধানী থেকে মাত্র কয়েক ঘণ্টার দূরত্বে এমন ২০টি মনোমুগ্ধকর স্থান রয়েছে, যেখানে আপনি একদিনে যেকোন একটি বা সময় বের করে আরও কয়েকটিতে ঘুরে (One-Day Getaway) সতেজ ও প্রাণবন্ত হয়ে ফিরতে পারবেন। ইতিহাস, প্রকৃতি, নির্মল বাতাস এবং অ্যাডভেঞ্চার—সবকিছুই পাবেন আপনার এই স্বল্প সময়ের ভ্রমণে।

শরতের আগমনী সুর; যান্ত্রিক জীবন ছেড়ে প্রকৃতি আলিঙ্গনেই স্বস্তি

শরতের আগমনী সুর; যান্ত্রিক জীবন ছেড়ে প্রকৃতি আলিঙ্গনেই স্বস্তি

নীলাকাশ-সাদামেঘ আর কাশফুলের দোলায় প্রকৃতিতে স্নিগ্ধতা নিয়ে এসেছে শরৎ। আশ্বিনের গাঢ় সবুজ ধানক্ষেত, শাপলাসহ নানা ফুলে রঙিন হয় চারপাশ। আর শিউলি ফোটার সৌরভে আগমনী সুর বাজে দুর্গাপূজার উৎসবের। তবে প্রকৃতির এ অপরূপ শোভা উপভোগ করা হয়ে ওঠে না ইট-পাথরের নগরীর যান্ত্রিক জনজীবনে। অন্তত ছুটির দিনে প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে শিশুদের আলিঙ্গনের তাগিদ সাংস্কৃতিক কর্মীদের।

মানব লোভে প্রকৃতি হারাচ্ছে সৌন্দর্য; পাহাড়, সাগর ও বন সংকটের মুখে

মানব লোভে প্রকৃতি হারাচ্ছে সৌন্দর্য; পাহাড়, সাগর ও বন সংকটের মুখে

বাংলাদেশের প্রকৃতি একসময় ছিল পাহাড়ের সবুজ, সাগরের নীল আর বনের গভীরতায় ভরপুর সৌন্দর্যের প্রতীক। কিন্তু মানুষের লোভ আর অব্যবস্থাপনায় সেই সৌন্দর্য দ্রুত নিঃশেষ হচ্ছে। ভোলাগঞ্জের সাদাপাথর পরিণত হয়েছে মরুভূমিতে, দূষণে হাঁপাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত, আর শালবনে দাউ দাউ করে জ্বলছে আগুন। হুমকির মুখে শুধু প্রকৃতি নয়—পর্যটনের ভবিষ্যতও।

হৃদয়ে প্রকৃতির সুর তোলা এক জীবন্ত কল্পকাহিনী যেন ‘টার্টল ব্যাক জু’

হৃদয়ে প্রকৃতির সুর তোলা এক জীবন্ত কল্পকাহিনী যেন ‘টার্টল ব্যাক জু’

নিউইয়র্ক সিটি থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে ‘টার্টল ব্যাক জু’ যেন প্রকৃতির এক রঙিন জানালা। জিরাফ, প্রজাপতি, বানর আর শতবর্ষী কচ্ছপ— সব মিলিয়ে যেন এক জীবন্ত কল্পকাহিনী। শিশুদের হাসি আর প্রাণীদের কোলাহলে এখানে হৃদয়ে বাজে প্রকৃতির সুর।

মধুমাস জ্যৈষ্ঠ; ফুল-ফলে সমৃদ্ধ আবহমান বাংলার রূপ

মধুমাস জ্যৈষ্ঠ; ফুল-ফলে সমৃদ্ধ আবহমান বাংলার রূপ

দখিনা হাওয়ায় দোলায় উতলা প্রকৃতি। মনপবনেও লেগেছে তার ছোঁয়া। নাগরদোলায় ভর করে উষ্ণ খরা কিংবা হঠাৎ বৃষ্টিতে মধুমাস জ্যৈষ্ঠের শুভাগমন। প্রকৃতির পরম লালিত ছোঁয়ায় পত্র-পল্লবের হামাগুড়িতে ভেসে ওঠে ফুল আর ফল। প্রকৃতির এমন সৃজনশীল পরিবর্তন সবই গ্রীষ্মের স্মারক।

প্রকৃতির সামনে নতজানু ইসরাইল; ভেস্তে গেছে স্বাধীনতা দিবসের আয়োজন

প্রকৃতির সামনে নতজানু ইসরাইল; ভেস্তে গেছে স্বাধীনতা দিবসের আয়োজন

আন্তর্জাতিক অপরাধ আদালত, জাতিসংঘ, ছোট-বড় মানবাধিকার সংস্থা কোনো কিছুর তোয়াক্কা না করা একটি দেশ, শেষ পর্যন্ত নতজানু হয়েছে প্রকৃতির সামনে। বহুল প্রতীক্ষিত স্বাধীনতা দিবসের আয়োজন ভেস্তে গেছে ভয়াবহ দাবানলে। প্রায় ২৪ ঘণ্টারও বেশি সময় পর দখলকৃত জেরুজালেমের দাবানল আংশিক নিয়ন্ত্রণে এনেছে ইসরাইলি দমকল বিভাগ।

বসন্তে ইতালির রঙিন সাজ, প্রকৃতি-সংস্কৃতিতে মেলবন্ধন

বসন্তে ইতালির রঙিন সাজ, প্রকৃতি-সংস্কৃতিতে মেলবন্ধন

যখন প্রকৃতি থেকে শীতের ধূসর রং কেটে যায়, ইতালি সাজে রঙিন বসন্তের রাজকীয় আবহে। ফুল, উৎসব আর প্রাণচাঞ্চল্যে ভরা এই ঋতুকে ইতালিয়রা ডাকেন লা প্রিমাভেরা বা ঋতুর রাজা। যেখানে প্রকৃতি আর সংস্কৃতি মিলে তৈরি করে এক অনবদ্য সিম্ফনি।

অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতি নষ্ট না করার আহবান পরিবেশ উপদেষ্টার

অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতি নষ্ট না করার আহবান পরিবেশ উপদেষ্টার

অবকাঠামো উন্নয়নের নামে প্রকৃতিকে নষ্ট না করার আহবান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ (শুক্রবার, ১৭ জানুয়ারি) সকালে রাজধানীর নটরডেম কলেজে আয়োজিত ১৫তম জাতীয় প্রকৃতি সম্মেলন এ কথা বলেন তিনি।

ঢাকায় চাকমা খাবার

ঢাকায় চাকমা খাবার

চাকমাদের খাদ্যাভ্যাসের সঙ্গে প্রকৃতির যেন এক অদ্ভুত মেলবন্ধন। ঋতুভেদে প্রকৃতি যেভাবে বদলায় তেমনি পাল্টে যায় তাদের খাদ্যতালিকা। আবার রান্নায়ও ব্যবহার হয় প্রকৃতিরই বিভিন্ন উপাদান। এসব খাবারের রান্নার প্রক্রিয়াও বেশ বৈচিত্র্যময়। হেবাং চাকমা শব্দ। যার অর্থ ভাপে রান্না করা বা সেদ্ধ করা। পাহাড়ি বিভিন্ন উপকরণ দিয়ে হালকা মশলা আর অল্প তেলেই সচরাচর রান্না করতে ভালোবাসেন চাকমারা। তাদের সেসব খাবার ও রান্নার কৌশল জানাবো আজ।

সৌন্দর্যের ডালি সাজিয়ে প্রশান্তি দিচ্ছে কৃষ্ণচূড়া

সৌন্দর্যের ডালি সাজিয়ে প্রশান্তি দিচ্ছে কৃষ্ণচূড়া

গ্রীষ্মের প্রখর রোদের সবটুকু উত্তাপ গায়ে মেখে সবুজ চিরল পাতার মাঝে ফুটেছে রক্তিম পুষ্পরাজি। দূর থেকে দেখলে মনে হয় যেন আগুন জ্বলছে, নাম তার কৃষ্ণচূড়া। অপরূপ সৌন্দর্যের ডালি সাজিয়ে দৃষ্টিনন্দন হয়ে সড়কে ঠায় দাঁড়িয়ে আছে কৃষ্ণচূড়া গাছ। আর জৈষ্ঠ্যের তাপপ্রবাহে ওষ্ঠাগত পথিকের মনে কৃষ্ণচূড়ার ছায়া অন্যরকম এক প্রশান্তি এনে দিচ্ছে।