
যারা নারীদের অবমাননা করে তাদের পক্ষে নারীরা থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ
নারীদেরকে যারা অবমাননা করে তাদের পক্ষে এদেশের নারী সমাজ থাকতে পারেনা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের পেকুয়ায় মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

শেরপুরে জামায়াত নেতা হত্যার প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
শেরপুরে জামায়াত নেতা হত্যা ও নির্বাচনি প্রচারে নারীদের হেনস্তার প্রতিবাদে বুধবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন ডাকসু নেতারা। এসময়, ভিপি সাদিক কায়েম অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির আগেই বিএনপি পরাজিত হওয়ার ভয়ে হত্যার পথ বেছে নিয়েছে। এসময়, হত্যাকাণ্ডে জড়িত ও নির্বাচনি প্রচারণায় নারী হেনস্তাকারীদের গ্রেপ্তারের দাবি জানান বিক্ষোভকারীরা। এ ঘটনায় বিক্ষোভ হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে।

ভেনেজুয়েলায় মার্কিন হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড়
ভেনেজুয়েলায় মার্কিন হামলার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্বজুড়ে। ট্রাম্পের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছে ভারতের বামপন্থি দলগুলো। যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে পাকিস্তানের ট্রেড ইউনিয়নগুলোও বিক্ষোভে নেমেছে। এছাড়া, ভেনেজুয়েলার ওপর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বাতিলের দাবিতে আন্দোলন করেছে তুরস্কের সাধারণ মানুষ।

তেজগাঁও কলেজে সংঘর্ষে একজন নিহতের প্রতিবাদে ফার্মগেট মোড় অবরোধ
তেজগাঁও কলেজে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহতের প্রতিবাদে ফার্মগেট মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তেজগাঁও কলেজের মূল ফটকের সামনে গিয়ে বিক্ষোভ করেন শতাধিক শিক্ষার্থী।

ঢাবি শিক্ষককে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে টিএসসিতে শিক্ষার্থীদের মশাল মিছিল
এনটিভির সাংবাদিক ও বিএনপিপন্থী পরিচিত অ্যাক্টিভিস্ট মুজতবা খন্দকার কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গতকাল (শনিবার, ১ নভেম্বর) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মশাল মিছিল বের করে টিএসসিতে জড়ো হয় শিক্ষার্থীরা।

জাবি নিয়ে আমির হামজার কোনো দাবিই সত্য নয়, মনগড়া ও উদ্দেশ্যমূলক: প্রশাসন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামিক বক্তা আমির হামজার দেয়া বিভিন্ন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আমির হামজার করা কোনো দাবিই সত্য নয় এবং সেগুলো সম্পূর্ণ মনগড়া ও উদ্দেশ্যমূলক। আজ (রোববার, ২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

সংসদ ভবনে ঢুকে পড়েছে জেন-জিরা, রণক্ষেত্র কাঠমান্ডু
সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয়ার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে নেপাল। রণক্ষেত্রে পরিণত হয়েছে কাঠমান্ডু। নিরাপত্তাবাহিনীর বাধা উপেক্ষা করে দেশটির হাজার হাজার বিক্ষোভকারী রাজধানীতে অবস্থিত সংসদ ভবনে ঢুকে পড়েছেন। বার্তা সংস্থা রয়টার্স ও এনডিটিভির প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার দেশব্যাপী নুরের গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলায় প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

নুরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, ক্ষুব্ধ এনসিপি নেতারা
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও হামলায় গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। হামলার প্রতিবাদে বাংলামোটর মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীরা নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

নুরুল হক নুরের রক্ত বৃথা যেতে দেব না: হাসনাত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, নুরুল হক নুরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এ চেষ্টা আমরা সফল হতে দেব না।

পুলিশি হামলার প্রতিবাদে রুয়েট শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সকাল থেকে ক্লাস, পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থগিত রেখেছে।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে উত্তরায় মানববন্ধন
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদে বিচার চেয়ে মানববন্ধন করেছে উত্তরায় বসবাসরত সাংবাদিক ও ছাত্র-জনতা। আজ (শনিবার, ৯ আগস্ট) সকাল ১১টায় উত্তরা বিএনএস সেন্টারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে বৃহত্তর উত্তরার সাংবাদিক, রাজনীতিক ও ছাত্র-জনতা অংশগ্রহণ করেন।