৪৮ দল, ৩ দেশ ও বিদায়ের সুর: বিশ্বকাপের মেগা ইভেন্টের আর বাকি কয়েক ঘণ্টা
ঘড়ির কাটা আর মাত্র কয়েক ঘণ্টা পেরোলেই থামবে কোটি ফুটবল ভক্তের দীর্ঘ চার বছরের প্রতীক্ষা। ৪৮টি দল আর তিনটি দেশের ১৬টি চোখ ধাঁধানো স্টেডিয়ামে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ। বাংলাদেশ থেকে ব্রাজিল, টেক্সাস থেকে টরেন্টো উন্মাদনার পারদ এখন আকাশছোঁয়া।