নেতানিয়াহুর বিকল্প হিসেবে কেন জনপ্রিয় আইজেনকোট, জয়েও কি মিলবে ক্ষমতা!
ইসরাইলের নির্বাচনি জরিপে নেতানিয়াহুর লিকুদ পার্টি এবং তার প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের ইয়াশার দল প্রায় সমকক্ষে। ভোটারদের চোখে এই মুহূর্তে আইজেনকোটই নেতানিয়াহুর সম্ভাব্য সেরা বিকল্প। তবে, ঠিক কী কারণে সাধারণ ইসরাইলিদের এতটা আস্থাভাজন হলেন আইজেনকোট- তা নিয়ে যেমন চলছে নানা চুলচেরা বিশ্লেষণ। শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হতে সক্ষম হলেও, প্রধানমন্ত্রিত্ব নিশ্চিত নয় ইসরাইলি এই বিরোধী নেতার।