
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
নিজ নিজ কর্ম ও উদ্যোগের মাধ্যমে সমাজে অনন্য দৃষ্টান্ত স্থাপন করা তিনজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তি প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
নিরাপদ খাদ্য পরীক্ষার জন্য স্থাপিত ভ্রাম্যমাণ ল্যাব (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ (বুধবার, ১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে প্রবেশের আগে ভ্রাম্যমাণ ল্যাব বা পরীক্ষাগারটি পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ কথা জানান।

ধর্ম নয়, প্রত্যেকের নাগরিক অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মের ভিত্তিতে নয়, দেশের নাগরিক হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, ‘একজন নাগরিক হিসেবে যার যে অধিকার রয়েছে, তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব।’

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে তারেক রহমানের কঠোর হুঁশিয়ারি
চাঁদাবাজ ও দখলদারদের স্থান বিএনপিতে হবে না। এ নিয়ে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল (রোববার, ১১ অক্টোবর) সন্ধ্যায় সরকার দলীয় সংসদ সদস্যদের বিশেষ বৈঠকে এ হুঁশিয়ারি দেন তিনি। এসময়, স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে এমপিদের নির্দেশনা দেন তিনি। বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান জাতীয় সংসদের চিফ হুইপ।

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, উন্নয়ন প্রকল্পে বরাদ্দ দেয়া জনগণের অর্থের প্রতিটি পয়সা যেন সঠিকভাবে দেশ ও মানুষের স্বার্থে ব্যয় হয়। এ বিষয়ে তিনি সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশ দিয়েছেন।

জনগণের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ দেশের ও মানুষের স্বার্থে সঠিকভাবে ব্যয়ের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে সরকারি কর্মকর্তাদের সতর্ক ও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন। আজ (রোববার, ১১ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কার্যক্রম ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা-সংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

১০ বছর পর ১৯ অক্টোবর খুলছে ওসমানী উদ্যান; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
টানা ১০ বছর বন্ধ থাকার পর আগামী ১৯ অক্টোবর জনসাধারণের জন্য খুলে দেয়া হচ্ছে রাজধানীর ওসমানী উদ্যান। ওইদিন উদ্যানের আধুনিকায়ন কার্যক্রম ও জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী কর্মসূচি শেষে উদ্যানটি সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে।

খুলনার খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

সন্ধ্যায় বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী
সংসদের পরবর্তী অধিবেশনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যেই হঠাৎ করে বিএনপির সংসদীয় দলের সভা ডেকেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (রোববার, ১১ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সিনিয়র সাংবাদিক আমির খসরুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ১০ অক্টোবর) এক শোকবার্তায় প্রধানমন্ত্রী আমির খসরুর রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনে গিয়ে এ প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে’
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, ‘গণতান্ত্রিক সংস্কারের জন্যই বিএনপিকে এবার ভোট দিয়েছে জনগণ।’