প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়
শ্রমবাজারে সিন্ডিকেট প্রথা ফেরার শঙ্কা; দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের

শ্রমবাজারে সিন্ডিকেট প্রথা ফেরার শঙ্কা; দীর্ঘমেয়াদি পরিকল্পনার পরামর্শ বিশেষজ্ঞদের

মালয়েশিয়ায় শ্রমবাজার খোলার খবর সঠিক নয় বলে জানিয়েছে দেশটি। এতে ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ও জানিয়েছে, শ্রমবাজার খোলার বিষয়ে আনুষ্ঠানিক বার্তা পায়নি ঢাকা। অন্যদিকে, সিন্ডিকেট প্রথা ফিরে আসার শঙ্কায় আছেন খাত সংশ্লিষ্টরা। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, তড়িঘড়ি নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় যেতে হবে সরকারকে।

দেশে এসেছে কিরগিজস্তানের মর্গে থাকা প্রবাসী রাসেলের মরদেহ

দেশে এসেছে কিরগিজস্তানের মর্গে থাকা প্রবাসী রাসেলের মরদেহ

কিরগিজস্তানে চার প্রবাসীর মরদেহ মর্গে পড়ে থাকা ও দূতাবাস না থাকায় মরদেহ দেশে পাঠাতে বিপত্তি দেখা দেয়। এ বিষয়ে এখন টেলিভিশনে খবর প্রচারের পর দেশে ফিরলো কিরগিজস্তান প্রবাসী রাসেলের মরদেহ। বৈধ কর্মী হিসেবে বিএমইটির কার্ড থাকা আরও দু’জনের মরদেহ দেশে আনার প্রক্রিয়া শুরু করেছে মন্ত্রণালয়।

ফ্লাইট বাতিলে বিপাকে প্রবাসীরা; কূটনৈতিক তৎপরতার কথা বলছে মন্ত্রণালয়

ফ্লাইট বাতিলে বিপাকে প্রবাসীরা; কূটনৈতিক তৎপরতার কথা বলছে মন্ত্রণালয়

মধ্যপ্রাচ্যমুখী একের পর এক বাতিল হচ্ছে ফ্লাইট। বেশকিছু দেশের আকাশপথের যোগাযোগ বন্ধ। এমন অবস্থায় দেশে আটকেপড়ায় ভিসার মেয়াদ শেষ হচ্ছে কোনো কোনো প্রবাসীদের। তাদের তথ্য সংগ্রহ ও আবেদন গ্রহণ করছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়। তাদের বিষয়ে বিবেচনা করতে সংশ্লিষ্ট দেশকে অনুরোধ করা হয়েছে। এরই মধ্যে সাড়া দিয়েছে কাতার ও আমিরাত।

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সড়কে বিক্ষোভ, স্মারকলিপি জমা

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সড়কে বিক্ষোভ, স্মারকলিপি জমা

কলিং ভিসা থাকলেও মালয়েশিয়া যেতে না পারার প্রতিবাদে কারওয়ান বাজারে বিক্ষোভের পর ইস্কাটনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন কর্মীরা। এসময় কর্মীরা সেখানে অবস্থান করেন তারা। পরে প্রবাসীকল্যাণের সচিব জানান, মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার কর্মীর মধ্যে ৮১ শতাংশকে টাকা ফেরত দিয়েছে রিক্রুটিং এজেন্সি। বাকিদের মার্চে পাঠানোর প্রক্রিয়া শুরুর আশ্বাস দেন তিনি।