
বিদ্যুৎ বিভ্রাটের সময় কম্পিউটারের সংযোগ কেন বিচ্ছিন্ন রাখা জরুরি
লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট যাই বলা হোক না কেনো স্মার্টফোন থেকে শুরু করে কম্পিউটার বা বাসার বৈদ্যুতিক যন্ত্রের সুরক্ষা নিয়ে সবারই দুশ্চিন্তা থাকে। আর বিদ্যুৎ বিভ্রাট কোনো পূর্ব সংকেত দিয়ে আসে না। আর হঠাৎ বিদ্যুৎ চলে গেলে বেশিরভাগ মানুষের নজর থাকে টর্চ বা লাইট খোঁজার দিকে; ইলেকট্রনিক্স ডিভাইসের নিরাপত্তার বিষয়টি তখন চিন্তাতেই থাকে না। অথচ বিদ্যুৎ চলে যাওয়ার পর আপনার কম্পিউটার যদি সকেটে প্লাগ করা অবস্থায় থাকে, তবে বিদ্যুৎ ফিরে আসার পর এটি বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে এনগ্যাজেট।

ভারতের সাশ্রয়ী স্মার্টফোনের বাজারে পরিবর্তন আনছে নতুন মডেল
মেমোরি চিপ ও যন্ত্রাংশের মূল্যবৃদ্ধির কারণে ভারতের স্মার্টফোন বাজারে পরিবর্তন আসছে। বিশেষ করে কম দামের স্মার্টফোন সেগমেন্টে ক্রমশ ব্যবসায়ীদের জন্য আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে ১৫ হাজার রুপির কম মূল্যের স্মার্টফোন খাত এমনিতেই চাপে রয়েছে। কেননা এ ক্যাটাগরিতে লাভের পরিমাণ কম। এছাড়াও দামের বিষয়ে গ্রাহকরা এখন আরও বেশি সতর্ক।

সিঙ্গাপুরে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ওয়েমো
এশিয়ার অন্যতম দেশ সিঙ্গাপুরে নিজেদের কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে স্বয়ংক্রিয় গাড়ি রাইডিং পরিষেবা প্রতিষ্ঠান ওয়েমো। এর মাধ্যমে এশিয়ায় এবং সার্বিকভাবে যুক্তরাষ্ট্রের বাইরের অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেটের।

ক্যামেরাবিহীন নতুন স্মার্ট গ্লাস আনছে মেটা
ক্যামেরাবিহীন নতুন স্মার্ট গ্লাস বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। আগামী অক্টোবর মাসের মধ্যেই মডেলটি বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে তাদের। সিলিকন ভ্যালিভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ইনফরমেশন’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এনগ্যাজেটের।

চলতি বছর শেষে ফোল্ডেবল স্মার্টফোন বিক্রি ১০ কোটি ছাড়াবে
বাণিজ্যিক উৎপাদনে আসার আট বছরের মাথায় এক বড় মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে ‘ফোল্ডেবল’ স্মার্টফোন। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক এক পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সাল শেষের আগেই বিশ্বজুড়ে বিক্রি হওয়া ফোল্ডেবল ফোনের মোট (কিউমুলেটিভ) সংখ্যা ১০ কোটি ছাড়িয়ে যাবে।

আইপ্যাডের তুলনায় আইফোনের দাম কেন বেশি?
আইপ্যাড ও আইফোন দুটিই অ্যাপলের অন্যতম দুটি পণ্য। পণ্যের সঙ্গে এগুলোর দামেও পার্থক্য রয়েছে। তবে আকারে বড় আইপ্যাডের তুলনা ছোট আইফোনের দাম অনেকটাই বেশি! সাধারণ চিন্তায় মনে হতে পারে—আকারের পার্থক্যের কারণে একটি আইপ্যাডের দাম আইফোনের চেয়ে বেশি হওয়া উচিত। সম্প্রতি ইয়াহু টেক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রাইভেট ক্লাউড কম্পিউট সার্ভারে এমফাইভ চিপ ব্যবহার করতে পারে অ্যাপল
প্রাইভেট ক্লাউড কম্পিউটের সার্ভারে ব্যবহৃত হার্ডওয়্যারে বড় পরিবর্তন আনতে কাজ করছে অ্যাপল। সম্প্রতি ফাঁস হওয়া কিছু ছবির তথ্যানুযায়ী এ বিষয়ে আরও তথ্য জানা গেছে। প্রকাশিত ছবির তথ্যানুযায়ী, এ সার্ভারে অ্যাপল নিজস্ব এমফাইভ সিলিকন চিপ ব্যবহার করতে পারে। খবর গিজমোচায়নার।

অফলাইন গেমস এখনো কেনো জনপ্রিয়
স্মার্টফোন আর হাই-স্পিড ইন্টারনেটের যুগে পুরো পৃথিবীই এখন অনলাইন নির্ভর। তবে এখনো স্মার্টফোন বা কম্পিউটারে অফলাইন গেমের জনপ্রিয়তা টিকে রয়েছে। এসব গেম খেলতে অনলাইনে থাকার বা ইন্টারনেটে যুক্ত হওয়ার প্রয়োজন হয় না। আর একবার গেম খেলা শুরু হলে চোখের পলকে সময় কেটে যায়।

এআই দিয়ে বানানো নিম্নমানের ভিডিওর বিরুদ্ধে কড়া অবস্থানে ইউটিউব
ভবিষ্যতে কনটেন্ট নির্মাতাদের জন্য একটি স্পষ্ট বার্তা দিয়েছে ইউটিউব। বার্তায় জানানো হয়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি নিম্নমানের বা দর্শকদের বিরক্তিকর মনে হওয়া ভিডিও দিয়ে আর উপার্জন করা যাবে না। পাশপাশি প্ল্যাটফর্মটি ‘অকৃত্রিম কনটেন্ট’ (ইনঅথেনটিক কনটেন্ট) সংক্রান্ত তাদের নীতিমালা আরও স্পষ্ট করেছে। এর মাধ্যমে কম পরিশ্রমে তৈরি করা এআই ‘স্লপ’ বা আবর্জনার মতো কনটেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্ল্যাটফর্মটি।

টেস্টিংয়ের সময় ৩ প্রতিষ্ঠানের সার্ভারে ক্লডের অনুপ্রবেশ; নিরাপত্তা নিয়ে উদ্বেগ
সাইবার নিরাপত্তা পরীক্ষার (সাইবার সিকিউরিটি টেস্ট) সময় তিনটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সিস্টেমে অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ও হামলা চালিয়েছে মার্কিন এআই গবেষণা প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক উদ্ভাবিত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) মডেল ‘ক্লড’। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

চলতি গ্রীষ্মের শেষেই প্রসেসরের দাম বাড়াতে পারে কোয়ালকম
চলতি বছরের গ্রীষ্মের শেষে প্রসেসরসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর কথা ভাবছে কোয়ালকম। সম্প্রতি ব্লুমবার্গ প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর এনগ্যাজেটের।

কাস্টম চিপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে কাজ করবে অ্যানথ্রোপিক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশের সঙ্গে বর্তমানে বিভিন্ন কোম্পানির প্রতিযোগিতাও বাড়ছে। এর মধ্যে এআইয়ের অ্যাডভান্সড মডেলে শক্তি যোগায় এমন হার্ডওয়্যার রয়েছে। এদের মধ্যে বর্তমানে নিজেদের কাস্টম চিপ তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে কাজ করবে অ্যানথ্রোপিক। দ্য ইনফরমেশন প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর গিজমোচায়নার।