সেলাঙ্গর বিজনেস সামিটে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা, প্রযুক্তিসেবা রপ্তানিতে নজর
মালয়েশিয়ার চারদিনব্যাপী আন্তর্জাতিক ব্যবসা ও বিনিয়োগের সেলাঙ্গর ইন্টারন্যাশনাল বিজনেস সামিটে অংশ নেয় বাংলাদেশসহ ১৫টি দেশ। আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ব্যবসা ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরা হয়। প্রযুক্তিসেবা রপ্তানি বাড়ানোর সুযোগ তৈরির লক্ষ্যে অংশগ্রহণ করে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে যৌথ প্রকল্প ও দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণেরও সম্ভাবনা রয়েছে।