
ফেনীর তিন আসনে ২৬ প্রার্থীর ২০ জনই হারালেন জামানত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে বিএনপি জোট এবং জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ৬ জন ছাড়া বাকি ২০ প্রার্থীই হারিয়েছেন জামানত। নিয়মানুযায়ী মোট বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তারা জামানত হারান।

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালো ব্রিটিশ হাইকমিশন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তারেক রহমানের নির্বাচনি জয়ে শুভেচ্ছা জানিয়েছে ব্রিটিশ হাইকমিশন। আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিরোজপুরে বিজিত প্রার্থীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান মাসুদ সাঈদী
পিরোজপুর জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে বিজয়ী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী জানিয়েছেন, তিনি এলাকার উন্নয়নে বিজিত প্রার্থীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান।

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নির্ধারণ হয়ে গেলেও তিনটি আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন। আসনগুলো হলো— শেরপুর-২, চট্টগ্রাম-২ এবং চট্টগ্রাম-৪।

জামায়াত প্রার্থীর গাদ্দারি বাংলাদেশ মনে রাখবে: সারোয়ার তুষার
১১ দলীয় জোটের বিরুদ্ধে নিজ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর ‘গাদ্দারির’ অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম-আহ্বায়ক সারোয়ার তুষার। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) রাতে এ নিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি।

জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ার পরাজিত
খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পরাজিত হয়েছেন। তিনি ২ হাজার ৭০২ ভোটের ব্যবধানে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলী আসগার লবির কাছে পরাজিত হয়েছেন।

বগুড়া-৬ আসন: প্রথমবারের মতো এমপি নির্বাচিত তারেক রহমান
জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

খাগড়াছড়ির একমাত্র আসনে বেসরকারিভাবে বিজয়ী বিএনপি প্রার্থী ওয়াদুদ
খাগড়াছড়ির একমাত্র ২৯৮ নম্বর সংসদীয় আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুঁইয়া। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানানো হয়।

ঝিনাইদহ-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির প্রার্থী আসাদুজ্জামান
ঝিনাইদহ-১ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এ তথ্য জানা যায়।

আজ ধান ও লাঙল এক হয়ে যাচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
এনসিপির মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মানুষ আসলে আমাকে নয়, শরিফ ওসমান হাদিকে ভোট দিচ্ছে। তাই আমার দায়িত্ব অনেক বেড়ে যাচ্ছে। আজ ধান ও লাঙল এক হয়ে যাচ্ছে, যা দেশের জন্য একটি অশনিসংকেত।

৩৩ বছর বয়সে প্রথম ভোট দিলাম: নুর
নুরুল হক নুর বলেছেন, ৩৩ বছর বয়সে জাতীয় নির্বাচনে জীবনে এই প্রথম ভোট দিলাম এবং আমি নিজেই প্রার্থী। আজ আমার জীবনের প্রথম ভোট দিতে পেরে ভালো লাগছে। দীর্ঘদিন পর দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে, এটাই বড় অর্জন। আশা করছি, দিন শেষে জনগণের রায়ই প্রতিফলিত হবে।

ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ, কোনো শঙ্কা নেই: গোলাম পরওয়ার
জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং কে দেশ পরিচালনা করবে, তা জনগণের রায়েই প্রতিফলিত হবে।