ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাজতির মৃত্যু
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় ফজল শেখ (৬৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) রাত ২টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।