মৃত ফজল শেখ ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলীয়াবাদ গ্রামের নুর প্রামাণিকের ছেলে। তিনি একটি হত্যা মামলায় হাজতি হিসেবে কারাগারে ছিলেন।
ফরিদপুরের জেল সুপার সাখাওয়াত হোসেন জানান , গত ২৯ সেপ্টেম্বর রাত ১টা ৫ মিনিটের দিকে নিম্ন রক্তচাপ নিয়ে তাকে প্রথমে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, পর্দার অবস্থা খারাপ হলে দ্রুত তাকে
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাত ২টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। তিনি বলেন, চিকিৎসকের দেওয়ার তথ্য মতে তার মৃত্যুর কারণ হিসেবে ‘ইরেভারসিবল কার্ডিওরেসপিরেটরি অ্যারেস্ট’ এবং ‘কার্ডিওজেনিক শক’ উল্লেখ করা হয়েছে।
ফজল শেখের বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি দায়ের করা ১৪ নম্বর মামলায় জিআর-৬৭/২৫, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলা রয়েছে।





