প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ

গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম: জ্বালানি প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো পরমতসহিষ্ণুতা। আর গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ এগিয়ে যাবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার অতীতে সবচেয়ে বেশি গণমাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন। তবুও তিনি প্রতিশোধ নিতে চাননি। তিনি সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন।

'ফ্যাসিবাদের মতো ভয়ংকর সময়কে আর ফিরে আসতে দেয়া যাবে না'
মানুষের রক্তের উপর দাঁড়িয়ে ফ্যাসিবাদের মতো ভয়ংকর সময়কে আর ফিরে আসতে দেয়া যাবে না এবং এর জন্য সকলের একত্রিত থাকা প্রয়োজন বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।