আজ (শনিবার, ২০ জুন) যশোরে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার বিষয়ক তিন দিনের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘ফ্যাসিবাদ জামানায় গণমাধ্যমকর্মীদের অনেক মিথ্যা সংবাদ লিখতে বাধ্য করা হয়েছিল। তাই বলবো বিএনপিকে বা আমাকে খুশি করার জন্য মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই। সঠিক তথ্য দিয়ে সত্য সংবাদ পরিবেশন করুন।’
আরও পড়ুন:
মাদক, সন্ত্রাসমুক্ত যশোর গড়তে প্রশাসন ও গণমাধ্যমে সহযোগিতা চেয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘কারা মাদক ও সন্ত্রাসে জড়িত, সেই নাম যদি আমি দেই, তবে তাতে রাজনৈতিক রঙ দেখতে পাবেন। তাই প্রশাসনের নিজস্ব সোর্স ও গণমাধ্যমের চোখে দেখুন কারা মাদক সন্ত্রাসে জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসন ও গণমাধ্যমে হাতে হাত ধরে কাজ করুন। আমি আপনাদের সহযোগিতা চাই।’
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জিলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত।
স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি এসএম তৌহিদুর রহমান।
তিন দিনের প্রশিক্ষণ কর্মশালায় দু’টি ব্যাচে জেলা ও উপজেলার ৭০জন গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন।





