Recent event
ফিলিস্তিনি
সীমিতভাবে খুলেছে রাফাহ ক্রসিং, কঠোর নিয়মে যাতায়াত গাজাবাসীর

সীমিতভাবে খুলেছে রাফাহ ক্রসিং, কঠোর নিয়মে যাতায়াত গাজাবাসীর

মিশরের সিনাই উপদ্বীপের সঙ্গে যুক্ত রাফাহ ক্রসিংটি গাজার ২০ লাখের বেশি মানুষ ভরসার নাম। ক্রসিংয়ের পাশের রাফাহ শহরটিতে একসময় প্রায় আড়াই লাখ মানুষের আবাস ছিল। যুদ্ধের শুরুতে প্রায় এক লাখ ফিলিস্তিনি গাজা ছেড়ে অন্যত্র আশ্রয় নেন, যাদের অনেকেই এখন পরিবারে ফিরতে চান। পাশাপাশি, জরুরি চিকিৎসার জন্য বাইরে যেতে ইচ্ছুক প্রায় ২০ হাজার রোগী রয়েছেন। যে কারণে রাফাহ ক্রসিং গাজাবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

গাজায় অব্যাহত ইসরাইলি আগ্রাসন, প্রশ্নবিদ্ধ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’

গাজায় অব্যাহত ইসরাইলি আগ্রাসন, প্রশ্নবিদ্ধ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’

গাজায় ভয়াবহ বিমান হামলা চালিয়ে স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) একদিনেই নারী-শিশুসহ ৩৭ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী। হামাসের অস্ত্র গুদাম এবং কয়েকজন কমান্ডারকে লক্ষ্যবস্তু করেছে বলে দাবি করছে আইডিএফের। আর হামাস বলছে, বেসামরিক হতাহতের দায় আড়াল করতেই এসব বক্তব্য দিচ্ছে তেল আবিব। ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকলে চরম পরিণতি'র হুঁশিয়ারিও দিয়েছে হামাস। যুদ্ধবিরতির মধ্যেও নেতানিয়াহুর সেনারা হামলা অব্যাহত রাখায় নিন্দার ঝড় বইছে। প্রশ্নবিদ্ধ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’ও।

শর্তসাপেক্ষে খুলছে রাফা সীমান্ত ক্রসিং, মানতে হবে কঠোর নিয়মকানুন

শর্তসাপেক্ষে খুলছে রাফা সীমান্ত ক্রসিং, মানতে হবে কঠোর নিয়মকানুন

দীর্ঘ ২ বছরের বেশি সময় বন্ধ থাকার পর, শর্তসাপেক্ষে খুলছে গাজা ও মিশরের মধ্যকার গুরুত্বপূর্ণ রাফা সীমান্ত ক্রসিং। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে এটি খুলে দিতে সম্মত হয়েছে ইসরাইল। তবে, গাজায় প্রবেশকারী প্রতিটি ফিলিস্তিনিকে আরও কঠোর নিয়মকানুন মেনে চলতে হবে। এদিকে, যুদ্ধবিরতি ভঙ্গ করে খান ইউনিসে অন্তত দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল।

ইসরাইলি আগ্রাসনে গাজা ছাড়ছেন পশ্চিম তীরের ফিলিস্তিনি বেদুইনরা

ইসরাইলি আগ্রাসনে গাজা ছাড়ছেন পশ্চিম তীরের ফিলিস্তিনি বেদুইনরা

ইসরাইলি বসতি স্থাপনকারীদের আক্রমণের মুখে পশ্চিম তীরের ফিলিস্তিনি বেদুইন সম্প্রদায় নিজের আবাস ছেড়ে পালিয়ে যাচ্ছে। ধ্বংস করে দেয়া হচ্ছে তাদের ঘরবাড়ি ও স্থাপনা। গৃহহীন হয়ে পড়েছে গোটা গ্রাম। ইসরাইলিদের দখলদারিত্বের মুখে গবাদি পশু ও ঘরের জিনিসপত্র নিয়ে পালিয়ে যাচ্ছেন বেদুইন বাসিন্দারা।

যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ফের গাজায় ইসরাইলি হামলা, পাঁচ শিশুসহ নিহত ১৪

যুদ্ধবিরতির চুক্তি ভেঙে ফের গাজায় ইসরাইলি হামলা, পাঁচ শিশুসহ নিহত ১৪

যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ফের গাজায় হামলা চালিয়েছে ইসরাইল। এ হামলায় পাঁচ শিশুসহ অন্তত ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা যায়।

ফিলিস্তিনসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ফিলিস্তিনসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

ফিলিস্তিনি পাসপোর্টধারীসহ ৭ দেশের নাগরিকদের প্রবেশে পূর্ণ নিষেধাজ্ঞা দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশগুলো হলো বুরকিনা ফাসো, মালি, নাইজার, দক্ষিণ সুদান, সিয়েরা লিওন, লাওস এবং সিরিয়া।

গাজায় ইসরাইলি আগ্রাসন চলছেই; দুই বছরে প্রাণ গেছে ৭০ হাজার

গাজায় ইসরাইলি আগ্রাসন চলছেই; দুই বছরে প্রাণ গেছে ৭০ হাজার

গাজায় প্রায় দুই বছরের ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে। যুদ্ধবিরতির মধ্যেও গাজায় নতুন করে চালানো ইসরাইলি হামলায় প্রাণ হারিয়েছে দুই ফিলিস্তিনি। আহত হয়েছে বেশ কয়েকজন। অন্যদিকে, যুদ্ধবিরতির মধ্যেও গাজাজুড়ে হামলা অব্যাহত থাকায় বিক্ষোভ হয়েছে লন্ডন ও রোমে। অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় বিভিন্ন সময়ে চালানো ইসরাইলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে ৩৫৪ ফিলিস্তিনি। আহতের সংখ্যা নয় শতাধিক।

গাজা উপত্যকা পুনর্গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন ফিলিস্তিনিরা

গাজা উপত্যকা পুনর্গঠনে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন ফিলিস্তিনিরা

গাজা উপত্যকা থেকে ধ্বংসস্তূপ সরাতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন ফিলিস্তিনিরা। তাদের সহায়তায় পাশে রয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিসহ বেশ কয়েকটি এনজিও। তাদের এ ক্যাম্পেইনে ধীরে ধীরে বিপুল সংখ্যক ফিলিস্তিনিকে অন্তর্ভুক্ত করতে পারবেন বলে প্রত্যাশা উদ্যোক্তাদের।

গাজায় ২৮২ বার যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে, নিহত দুই শতাধিক ফিলিস্তিনি

গাজায় ২৮২ বার যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে, নিহত দুই শতাধিক ফিলিস্তিনি

ইসরাইল-হামাস যুদ্ধবিরতি শুরুর পর গাজা উপত্যকায় হামলা চালিয়ে অন্তত ২৮২ বার যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ উঠেছে ইসরাইলের বিরুদ্ধে। গাজার সরকারি মিডিয়া অফিস বলছে, যুদ্ধবিরতি কার্যকরের পর প্রতিনিয়ত হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করেছে তেল আবিব, আহত করেছে আরব কয়েকশো। এছাড়াও উপত্যকাটি থেকে গেল মাস ২৩ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি সেনারা। হামলার পাশাপাশি গাজায় প্রয়োজনীয় ত্রাণ সরবারহ প্রবেশেও বাধা দিচ্ছে নেতানিয়াহু প্রশাসন।

ডাম্পিং পয়েন্টে প্রবেশাধিকার মিলছে না ফিলিস্তিনিদের, তাবুতে মানবেতর দিন কাটাচ্ছেন বাস্তুচ্যুতরা

ডাম্পিং পয়েন্টে প্রবেশাধিকার মিলছে না ফিলিস্তিনিদের, তাবুতে মানবেতর দিন কাটাচ্ছেন বাস্তুচ্যুতরা

আবর্জনার স্তূপ ও পয়ঃনিস্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় মানবেতর দিন কাটাচ্ছে গাজার তাবুতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুতরা। বিষাক্ত বাতাস, দুর্গন্ধ ও মশা-মাছির উপদ্রবে পানিবাহিত নানা রোগ বাড়ছে প্রতিনিয়ত। কর্তৃপক্ষ জানিয়েছে, সীমিত লোকবল ও যন্ত্রপাতি নিয়ে বিপুল সংখ্যক ময়লা অপসারণে বেগ পেতে হচ্ছে তাদের। এদিকে, যুদ্ধবিরতির পরও গাজার কয়েকটি ডাম্পিং পয়েন্টে প্রবেশাধিকার মিলছে না ফিলিস্তিনিদের।

যুদ্ধবিরতির পর শর্ত ভেঙে ২২২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

যুদ্ধবিরতির পর শর্ত ভেঙে ২২২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

যুদ্ধবিরতির শর্ত ভেঙে ২২২ ফিলিস্তিনি হত্যা করেছে ইসরাইলি বাহিনী। এমনকি গাজায় দিনে ত্রাণবোঝাই ট্রাক ঢুকছে ১৫০টিরও কম। যে কারণে দিন দিনই তীব্র হচ্ছে মানবিক সংকট। যুদ্ধবিরতি অটুট রাখার চেষ্টায় মৃত ইসরাইলি জিম্মিদের দেহাবশেষ ফেরতের জন্য চালাচ্ছে উদ্ধার অভিযান। এদিকে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চালানো সবশেষ ইসরাইলি হামলায় ৪ জন নিহত হয়েছেন।

মুক্তি পাচ্ছেন না ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা বারঘৌতি!

মুক্তি পাচ্ছেন না ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা বারঘৌতি!

ইসরাইলে বন্দি সব ফিলিস্তিনিকে ধাপে ধাপে মুক্তি দিচ্ছে হামাস। তবে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মারওয়ান বারঘৌতিকে এবারও মুক্তি দিচ্ছে না তেল আবিব। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত চুক্তির আওতায় হামাস মারওয়ান বারঘৌতিসহ প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দির মুক্তির তালিকা দিয়েছিল ইসরাইল। পরে বন্দি মুক্তির তালিকা থেকে বারঘৌতির নাম কেটে দেয় ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়। বিশ্লেষকরা বলছেন, বারঘৌতির জনপ্রিয়তাকে ভয় পেয়েই তাকে মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বেনইয়ামিন নেতানিয়াহু।