
কখন পোস্ট করলে ভিউ বেশি হয়? জেনে নিন ভিডিও ভাইরাল করার সময় ও অ্যালগরিদমের ট্রিকস
সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দারুণ সব ভিডিও বা ছবি পোস্ট করেও কি আশানুরূপ ভিউ পাচ্ছেন না? যেখানে আপনার পরিচিত কেউ একজন সাধারণ একটি ভিডিও আপলোড করেই লাখ লাখ ভিউ (Get millions of views on video) পেয়ে যাচ্ছে, সেখানে আপনার কনটেন্ট কেন পিছিয়ে থাকছে? ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞদের মতে, শুধু ভালো কনটেন্ট তৈরি করাই শেষ কথা নয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সঠিক সময়ে পোস্ট করা, দর্শকের অনলাইন অভ্যাস এবং অ্যালগরিদমের কার্যপ্রণালি (Social media algorithm algorithm tricks) সবকিছুই আপনার পোস্টের রিচ ও ভিউ বাড়ানোর প্রধান চাবিকাঠি।

ফেসবুক-ইনস্টাগ্রামে আসক্ত হচ্ছে শিশুরা; যুক্তরাষ্ট্রের ২৯ অঙ্গরাজ্যের মামলা লড়তে হবে মেটাকে
ফেসবুক ও ইনস্টাগ্রাম এমনভাবে তৈরি করা হয়েছে যা শিশুদের আসক্ত করে তোলে—২৯টি মার্কিন অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের এমন অভিযোগের মামলা খারিজ করার আবেদন নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের জেলা বিচারক ইভন গঞ্জালেজ রজার্স গত সোমবার রাতে এই সিদ্ধান্ত দেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

অপতথ্য ও গুজবে ফেসবুক সয়লাব হয়ে গেছে: তথ্য সচিব
অপতথ্য ও গুজবে ফেসবুক সয়লাব হয়ে গেছে, এমন মন্তব্য করে তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেছেন, প্রকৃত তথ্য যাচাই বাছাই করেই সাংবাদিকদের সংবাদ পরিবেশন করতে হবে। আজ (রোববার, ২৮ জুন) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ আয়োজিত ফল উৎসবে তিনি এসব কথা বলেন।

হাসিনা ফিরে এলে ফেসবুকে প্রোফাইল লালকারীদের জীবন কালো করে দেবে: সংসদে এমপি রানু
‘শেখ হাসিনা আবারও যদি ফিরে আসে, যারা ফেসবুকে প্রোফাইল লাল করেছিলেন, তাদের জীবনটা কালো করে ছাড়বে’—এমন মন্তব্য করেছেন সংরক্ষিত মহিলা আসনের বিএনপি’র সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ ও আইনানুগ ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আবেদন করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান এসএম জুলফিকার আলী জুনু। আজ (সোমবার, ২২ জুন) এসব পোর্টাল ও ফেসবুক পেজ বন্ধে রিটের জন্য আবেদন করা হয়।

ফেসবুক লাইভে এসে কান্না করা সেই কর্মী পেলেন ছাত্রদলের পদ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ জেলা (দক্ষিণ) জেলা শাখার ৫৫ সদস্যের বর্ধিত কমিটি ঘোষণা করা হয়েছে। বর্ধিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন ফেসবুক লাইভে এসে কান্না করা সেই ছাত্রদল কর্মী আহসান উল্লাহ নয়ন।

বিশ্বকাপের উন্মাদনায় মেতেছে মেটা: ফেসবুক-ইনস্টাগ্রামে এলো 'ফুটবল মোড' ও এআই জার্সি
বিশ্বকাপ মানেই শুধু মাঠের গোল আর ট্রফির লড়াই নয়; এটি কোটি কোটি মানুষের আবেগ, আনন্দ আর হাহাকার একসঙ্গে ভাগ করে নেওয়ার এক মহোৎসব। আর ফুটবলপ্রেমীদের এই আবেগকে আরও প্রাণবন্ত ও প্রযুক্তিনির্ভর করে তুলতে সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় একগুচ্ছ চমকপ্রদ ও বড় আয়োজন নিয়ে হাজির হয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা (Meta Joins World Cup Frenzy: 'Football Mode' and AI Jerseys Arrive on Facebook-Instagram)।

কারিগরি ত্রুটিতে ফেসবুক অচল; বিশ্বজুড়ে ভোগান্তিতে ব্যবহারকারী
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বড় ধরনের কারিগরি বিভ্রাটের মুখে পড়েছে। বিশ্বজুড়ে হাজার হাজার ব্যবহারকারী প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে সমস্যার কথা জানিয়েছেন। বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘ইজডাউন’-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী অভিযোগ জমা দিয়েছেন। একই সঙ্গে আজ (শুক্রবার, ১২ জুন) বিকেল পর্যন্ত সাইটটি ফেসবুকে সক্রিয় সমস্যার উপস্থিতি শনাক্ত করেছে। ইউনিল্যাড প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’
ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাসহ আন্তর্জাতিক প্রযুক্তি প্লাটফর্মগুলোকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবস্থা নিতে বাধ্য করার বিধানও সাইবার সুরক্ষা আইনে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ফেসবুক-ইউটিউবের আয়ে কর কাটা হবে না, আসছে বড় ঘোষণা
দেশের ফ্রিল্যান্সিং ও কনটেন্ট ক্রিয়েশন খাতের জন্য যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে কনটেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সাররা বিদেশ থেকে যে অর্থ (No Tax on Facebook YouTube Earnings Bangladesh) দেশে নিয়ে আসছেন, আগামী অর্থবছর থেকে তার ওপর কোনো উৎসে কর কাটা হবে না (No Source Tax on Freelancing Income)।

সোশ্যাল মিডিয়ায় ‘বট বাহিনী’ কী? কীভাবে কাজ করে
ফেসবুক (Facebook), ইউটিউব (YouTube) কিংবা এক্স (সাবেক টুইটার) স্ক্রোল করার সময় ইদানীং আমরা প্রায়ই একটি শব্দের মুখোমুখি হই বট বাহিনী (Bot Army)। কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক, সামাজিক বা বিনোদনমূলক পোস্ট আসার সাথে সাথেই এক দল আইডি ঝাঁপিয়ে পড়ে একই ধরনের কমেন্ট করতে শুরু করে। অনেকের মনেই প্রশ্ন জাগে, এই বট আসলে কারা? এরা কি রক্তমাংসের মানুষ, নাকি কোনো রোবট? কেনই-বা এরা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কোনো অ্যাকাউন্টে আক্রমণ চালায় (What is Social Media Bot Army and How It Works)?

‘স্বাস্থ্য সেক্টর হেডম পাবো কোথায়?’—ফেসবুকে ডা. মওদুদ হোসেন
শরীয়তপুরে হৃদরোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দায়িত্বরত চিকিৎসক ডা. নাসির ইসলামের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। আজ (রোববার, ১৭ মে) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি দেশের স্বাস্থ্য খাতের নাজুক পরিস্থিতি ও চিকিৎসকদের নিরাপত্তাহীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন।