
নারায়ণগঞ্জ কারাগারে বন্দিদের অন্যরকম ঈদ উদযাপন
নারায়ণগঞ্জ জেলা কারাগারে ঈদুল আজহা উপলক্ষে বন্দিদের জন্য বিশেষ খাবারের ব্যাবস্থা করা হয়েছে। এছাড়াও ঈদ উপলক্ষে বন্দিদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলারও আয়োজন করা হয়।

ঈদে বন্দিদের জন্য চট্টগ্রাম কারাগারে বিশেষ আয়োজন
উঁচু দেয়াল, লোহার গেট আর কঠোর নিরাপত্তার ভেতরে কারাগারে থাকা বন্দিদের কাছে ঈদের আনন্দ অনেকটাই অধরা। তবে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহা উপলক্ষে নানা উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ।

নোয়াখালী জেলা কারাগার: অর্ধশতকের অবহেলায় ঝুঁকির মুখে বন্দি ও কারাসদস্যরা
দীর্ঘদিনের অবহেলায় সংস্কার অনুপযোগী হয়ে পড়ায় নোয়াখালী জেলা কারাগারে চরম ঝুঁকি নিয়ে বসবাস করছেন বন্দি ও কারাসদস্যরা। গত অর্ধশত বছরেও কোনো সংস্কার না করায় সবগুলো ভবন পরিত্যক্ত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। জরাজীর্ণ এসব ভবনে বন্দি ও কারা সদস্যদের নিরাপত্তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

ফরিদপুরে কারাগারে বন্দিসহ পোস্টাল ব্যালটে ভোট দেবেন ১৭৯৮৮ জন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর জেলার মোট ১৭ হাজার ৯৮৮ জন ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. কামরুল হাসান মোল্লা। তাদের মধ্যে ফরিদপুর জেলা কারাগারের ৫২ জন বন্দি ও ১৩ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছেন বলে জানান জেল সুপার।

মুক্তি পাচ্ছেন না ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা বারঘৌতি!
ইসরাইলে বন্দি সব ফিলিস্তিনিকে ধাপে ধাপে মুক্তি দিচ্ছে হামাস। তবে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মারওয়ান বারঘৌতিকে এবারও মুক্তি দিচ্ছে না তেল আবিব। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত চুক্তির আওতায় হামাস মারওয়ান বারঘৌতিসহ প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দির মুক্তির তালিকা দিয়েছিল ইসরাইল। পরে বন্দি মুক্তির তালিকা থেকে বারঘৌতির নাম কেটে দেয় ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয়। বিশ্লেষকরা বলছেন, বারঘৌতির জনপ্রিয়তাকে ভয় পেয়েই তাকে মুক্তি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বেনইয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতনের অভিযোগ
ইসরাইলি কারাগারে আটক ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়ার আগ মুহূর্ত পর্যন্ত শারীরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ বন্দিদের পরিবারের। জিম্মিদের স্বাস্থ্য পরীক্ষার পর হামাসের বিরুদ্ধেও ঠিক একই অভিযোগ এনেছে ইসরাইল। এছাড়া, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করতে ৬ দিনের সফরের অংশ হিসেবে তেল আবিব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে, ট্রাম্পের গাজা পুনর্বাসন পরিকল্পনার প্রতিবাদে যুক্তরাজ্যে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনের সমর্থকরা।

অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়েই যুদ্ধের অবসান চান গাজাবাসী
অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়েই যুদ্ধের অবসান চান গাজাবাসী। গাজায় আর কোনো বোমার শব্দ শুনতে চান না তারা। স্বজনদের মুখ দেখার অপেক্ষায় বন্দিরা। প্রথম ধাপে ৩৩ ইসরাইলির বিনিময়ে মুক্তি পেতে যাচ্ছে ১ হাজার ৮৯০ জন ফিলিস্তিনি। ৪২ দিনের চুক্তিটি কার্যকর হচ্ছে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে। তবে চুক্তি লঙ্ঘনের আশঙ্কায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এদিকে যুদ্ধবিরতিকে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার পুরস্কার হিসেবে দেখছে হিজবুল্লাহ।

মিয়ানমারে সাধারণ ক্ষমায় মুক্তি পাচ্ছে বিদেশিসহ ৫ হাজার ৮৬৮ বন্দি
১৮০ জন বিদেশিসহ ৫ হাজার ৮৬৮ জন বন্দিকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিচ্ছে মিয়ানমারের জান্তা সরকার।