
বর্ষা শেষে রাজধানীর সব খাল খননের উদ্যোগ নেয়া হবে: ডিএসসিসি প্রশাসক
চলতি বর্ষা মৌসুমের পর, রাজধানীর সব খাল খননের উদ্যোগ নেয়া হবে। এরমাধ্যমে সহজেই ঢাকার পানি বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যায় নেয়া সম্ভব হবে। এমন আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

টানা বর্ষণ-পাহাড়ি ঢলে বিপর্যস্ত বান্দরবানের জনজীবন, স্থবির পর্যটন শিল্প
টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত বান্দরবানের জনজীবন। সেই সাথে স্থবির হয়ে পড়েছে পর্যটন শিল্প। দুর্গম এলাকায় নৌ চলাচল বিপদজনক হওয়ায় পর্যটকদের জানমাল রক্ষায় আগামী ১২ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র। বান্দরবান ছাড়তে শুরু করেছে পর্যটকরা এবং অনেকে বাতিল করেছে আগাম বুকিং।

বৃষ্টির দিনগুলোতে কম খরচে ঘোরার মতো দেশের সেরা ৫টি দর্শনীয় স্থান
বর্ষার রিমঝিম দিনগুলো কেবল একঘেয়ে বৃষ্টির বার্তা নিয়ে আসে না, বরং এটি বাংলার প্রকৃতিকে এক অপরূপ ও সতেজ সাজে সাজিয়ে তোলে। বছরের এই বিশেষ সময়ে দেশের পাহাড়, বিশাল হাওর, উত্তাল সাগর আর বিস্তীর্ণ চা-বাগানগুলো যেন এক নতুন যৌবন ফিরে পায়। মেঘ আর পানির এমন অপূর্ব মিতালী বছরের অন্য কোনো সময়ে দেখা যায় না। আপনি যদি এই মেঘ-বৃষ্টির মরসুমে একটি দারুণ ভ্রমণের পরিকল্পনা করে থাকেন (Monsoon tour plan in Bangladesh), তবে নিচের এই পাঁচটি দৃষ্টিনন্দন জায়গা আপনার তালিকায় শীর্ষে থাকতে পারে।

পায়রা নদীর তীব্র ভাঙনে হুমকিতে পটুয়াখালীর ফসলি জমি ও বসতঘর
কয়েক যুগ ধরে পায়রা নদীতে তীব্র স্রোতে ভাঙছে পটুয়াখালীর গ্রামের পর গ্রাম। এবার বর্ষার শুরুতেই নতুন করে ভাঙন শুরু হওয়ায় ফসলি জমি ও বসতঘর রক্ষায় শঙ্কিত গ্রামবাসী। স্থায়ীভাবে ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। এদিকে কর্তৃপক্ষ বলছে, ঝুঁকিপূর্ণ এলাকায় জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেয়া হয়েছে।

বর্ষার প্রথম দিন আজ
কালো মেঘের আনাগোনা আর বৃষ্টির মৃদু সুরে প্রকৃতি জানিয়ে দিচ্ছে আষাঢ়ের আগমন। বাংলা বর্ষপঞ্জির তৃতীয় মাস আষাঢ়ের প্রথম দিনেই শুরু হলো বর্ষা—তপ্ত গ্রীষ্মের ক্লান্তি মুছে এনে দিল স্বস্তি, সবুজের উচ্ছ্বাস আর বাঙালির চিরচেনা আবেগের ঋতু।

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়: যে ৪ বিভাগে বেশি সক্রিয় থাকবে
চলতি জুন মাসেই সারা দেশে সক্রিয় হতে যাচ্ছে বছরের প্রথম শক্তিশালী ও দীর্ঘমেয়াদী বর্ষাকালীন বৃষ্টিবলয় (First monsoon rain circle of the year)। আগামী ১৮ জুন থেকে শুরু হয়ে অন্তত ১২ দিন এই বৃষ্টিবলয় দেশজুড়ে সক্রিয় থাকতে পারে। এর প্রভাবে দেশের চারটি বিভাগের অধিকাংশ জেলায় রেকর্ড পরিমাণ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে (Powerful Rain Circle Approaching: Heavy Rain Warning for 12 Days in 4 Divisions)।

চট্টগ্রামে দুই দিনের জলাবদ্ধতায় পুঁজি হারিয়ে দিশেহারা ব্যবসায়ীরা
চট্টগ্রামে দুই দিনের জলাবদ্ধতায় বড় আর্থিক ক্ষতির ক্ষুদ্র ব্যবসায়ী আর উদ্যোক্তারা। পানিতে তলিয়ে কেউ হারিয়েছেন সারা জীবনের পুঁজি, কেউ বা মালামাল, পণ্য হারিয়ে দিশেহারা। নগরীর বিভিন্ন এলাকায় পানিতে নষ্ট হয়েছে শত শত দোকানের পণ্য। পানি নামলে বৃহস্পতিবার স্পষ্ট হয় ক্ষয়ক্ষতির চিত্র। দোকানিদের দাবি, শুধু প্রবর্তক ও মেডিকেল সড়কেই ক্ষতির পরিমাণ হবে ৪-৫ কোটি টাকা। প্রতিবছর জলাবদ্ধতায় এভাবে নগরবাসী আর্থিক ক্ষতির মুখে পড়লেও এ নিয়ে কোনো গবেষণা বা সহায়তা পান না তারা। খোঁজ নেয় না কোনো সংস্থা।

ডেঙ্গু নিয়ন্ত্রণে ঢাকা উত্তর সিটিতে মশক নিধন কার্যক্রম শুরু
বর্ষাকে সামনে রেখে ডেঙ্গুর আবির্ভাব রুখতে মশক নিধন কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। যার অংশ হিসেবে রেসিডেন্সিয়াল মডেল কলেজ ক্যাম্পাসে আজ (শনিবার, ২৮ মার্চ) এ কার্যক্রমের উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন।

বর্ষায় জীবন্ত চলনবিলে প্লাস্টিক দূষণে জীববৈচিত্র্য হুমকিতে
বর্ষা এলেই জীবন্ত হয়ে ওঠে চলনবিল। জলাভূমির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় জমান দর্শনার্থীরা। কিন্তু প্রকৃতির এ রূপের আড়ালেই দেখা গেছে উল্টো চিত্র। চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে আছে প্লাস্টিক বর্জ্য, যা ধ্বংস করছে বিলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সৌন্দর্য।

বাঘাইছড়িতে জলাবদ্ধতায় ৩০ হাজার মানুষের দুর্ভোগ; স্থায়ী বাঁধ ও পানিস্তর পুনঃনির্ধারণের দাবি
জলাবদ্ধতার অসহনীয় দুর্ভোগে রাঙামাটির বাঘাইছড়ির উপজেলার ৫০ গ্রামের ৩০ হাজার মানুষ। উজানের ঢলে বর্ষা মৌসুমের এ জলাবদ্ধতা স্থায়ী হয় বছরের ডিসেম্বর পর্যন্ত। ডুবে থাকে ২০ হাজার একরের বেশি ফসলি জমি। আবার শুষ্ক মৌসুমে এ পানির সংকটেই বন্ধ হয়ে পড়ে চাষাবাদ। এমন পরিস্থিতিতে কাপ্তাই হ্রদের পানির স্তর পুনঃনির্ধারণ ও পানির প্রবেশ পথে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের।

শরতের বৃষ্টিতে তলিয়ে ঢাকা, দুর্ভোগে শ্রমজীবী মানুষ
বর্ষা শেষে শরতের বৃষ্টিতে তলিয়ে গেছে ঢাকা শহর, ভাটা পড়েছে রাতে আধারে জীবন যুদ্ধে নামা শ্রমজীবী মানুষের রোজগারে। জলাবদ্ধতাও ফিরেছে তার পুরনো রূপে।

টানা বর্ষণে দ্বিতীয়বার বন্যার কবলে ভারত
গেলো কয়েকদিনের টানা বর্ষণে ভারতের বিভিন্ন অঞ্চলে নতুন করে বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে চলতি বর্ষা মৌসুমে দ্বিতীয়বারের মতো বন্যার পানিতে ডুবছে আসাম। গেলো ২৪ ঘণ্টায় প্রদেশটিতে সৃষ্ট দুর্যোগে প্রাণ হারিয়েছে অন্তত দুইজন।