প্যারিসে বাংলাদেশিদের দোকানে লুটপাট; ক্ষতি ৭ লাখ ইউরো ছাড়ানোর শঙ্কা
ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ ও সহিংসতার মধ্যে লুটপাটের শিকার হয়েছে বাংলাদেশি মালিকানাধীন একাধিক দোকান। এতে মোবাইল ফোন, ইলেকট্রনিক পণ্য ও নগদ অর্থ হারিয়ে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্তদের প্রাথমিক হিসাব অনুযায়ী, মোট ক্ষতির পরিমাণ সাত লাখ ইউরো ছাড়িয়ে যেতে পারে।