রাজপথে নির্বাচনি উত্তাপ, সহিংসতায় প্রাণহানি—ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন
নির্বাচনি উত্তাপ রাজপথে। রাজনৈতিক দলের নেতাকর্মীরা কখনও জড়িয়ে পড়ছেন বাকযুদ্ধে। কখনও সংঘর্ষে। এরইমধ্যেই প্রতিপক্ষের হামলায় শতাধিক ব্যক্তি আহতের পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটেছে। বড় দুই দলই নেতাকর্মীদের ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে। এমন পরিস্থিতিতে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কিভাবে আইনশৃঙ্খলা বাহিনী সাজিয়েছে নিরাপত্তা?