
বাণিজ্য মেলার উদ্বোধন: পেপার ও প্যাকেজিংকে বর্ষ পণ্য হিসেবে ঘোষণা
এবারের বাণিজ্য মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের সঙ্গে বিনিয়োগকারীদের সংযোগ স্থাপনেই বেশি জোর দিতে চায় সরকার। আজ (শনিবার, ৩ জানুয়ারি) সকালে পূর্বাচলে মেলার উদ্বোধনে এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা। আর বর্ষ পণ্য হিসেবে ঘোষণা দিলেন পেপার ও প্যাকেজিংকে। মেলায় এবার থাকছে বিভিন্ন ক্যাটাগরির ৩২৭টি স্টল-প্যাভেলিয়ন।

পর্দা উঠলো আন্তর্জাতিক বাণিজ্য মেলার
পর্দা উঠলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। আজ (শনিবার, ৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় চায়না-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এক্সিভিশনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

মানদণ্ডে পিছিয়ে ঢাকা বাণিজ্য মেলা; আন্তর্জাতিক শর্ত মানার পরামর্শ অর্থনীতিবিদদের
৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হচ্ছে আগামীকাল (শনিবার, ৩ জানুয়ারি)। শেষ হয়েছে অধিকাংশ স্টল বরাদ্দের কাজ। তবে এ মেলা কতটা আন্তর্জাতিক সেই বিতর্ক যেন পিছু ছাড়ছে না। অর্থনীতিবিদরা বলছেন, বেরিয়ে আসতে হবে গতানুগতিক মেলার আয়োজন থেকে। সুফল পেতে আন্তর্জাতিক শর্ত মেনে মেলার আয়োজনের পরামর্শও তাদের।

রাষ্ট্রীয় শোকের জন্য পেছানো হলো বাণিজ্য মেলার উদ্বোধন
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়েছে। মেলার উদ্বোধন ও মেলা শুরু হবে আগামী শনিবার (৩ জানুয়ারি)।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের পুরস্কার বিতরণ ও মেলার আনুষ্ঠানিক সমাপ্তি
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও মেলার আনুষ্ঠানিক সমাপনী সম্পন্ন হয়েছে। আজ (শুক্রবার, ২৮ নভেম্বর) বিকেলে পুরাতন বাণিজ্য মেলার মাঠে সেমিনার হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) ড. মো. মোখলেস উর রহমান।

বাকবিতণ্ডার জেরে মেলা ভেঙে চুরমার করলো ডুয়েট শিক্ষার্থী ও স্থানীয়রা
গাজীপুরের শিমুলতলীতে সিগারেটের বাড়তি দাম নিয়ে বাকবিতণ্ডার জেরে এক শিক্ষার্থীকে মারধর করায় কুটিরশিল্প ও বাণিজ্য মেলায় ব্যাপক ভাঙচুর চালিয়েছে ডুয়েট শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে ডুয়েটের পাঁচ শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে শিমুলতলীর আর্মি ফার্মা মাঠে আয়োজিত কুটিরশিল্প ও বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে।

সার্কভুক্ত দেশে ব্যবসা সম্প্রসারণ ও যোগাযোগ জোরদারের তাগিদ বাণিজ্য সচিবের
সার্কভূক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও পারস্পরিক যোগাযোগ জোরদার করার তাগিদ দিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। আজ (বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর) চার দিনের সাউথ এশিয়া বাণিজ্য মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

প্যারিসে সাফের আয়োজনে দিনব্যাপী বাণিজ্য মেলা
ফ্রান্সের প্যারিসের রিপাবলিক স্কয়ারে অনুষ্ঠিত হলো সাফ আয়োজিত দিনব্যাপী ঈদ বাণিজ্য মেলা। প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণে জমজমাট হয়ে ওঠে এ মেলা। বাংলাদেশি পণ্য ও খাবারের স্বাদে মুগ্ধ ভিনদেশিরাও।

ঈদের আনন্দে নতুন মাত্রা: জামাতের পর হবে মেলা-মিছিল
জাতীয় ঈদগাহ ছাড়াও এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠে হবে ঈদের জামাত। মুঘল আমলের মতো ঈদের উৎসবকে আড়ম্বরপূর্ণ করতে জামাতের পর হবে ঈদ মেলা, হবে ঈদ মিছিলও। অতিথি আপ্যায়নে থাকবে মিষ্টিসহ নানা খাবারের আয়োজন। ঈদের জামায়াতের প্রস্তুতি কতটা, আবহাওয়া-ই বা কেমন থাকবে?

হকারদের দখলে বইমেলার প্রবেশ পথ, নীরব বাংলা একাডেমি
বইমেলার ভেতরে ও সামনে হরেক রকমের পণ্য নিয়ে বসেছে হকাররা, যা দেখে মনে হতে পারে এটি বাণিজ্যিক কোন মেলা প্রাঙ্গণ। ফুচকা, চটপটি থেকে শুরু করে পান-সুপারি, সবই মিলছে মেলাতে। প্রবেশপথে হকারদের জটলায় ভোগান্তিতে পড়ছেন দর্শনার্থীরা। বাংলা একাডেমিও যেন নীরব দর্শক।

অস্থির বাজারে স্বস্তির অফারে মিনিস্টার দিচ্ছে কোটিপতি অফার
'অস্থির বাজারে স্বস্তির অফারে' মিনিস্টার ইলেক্ট্রনিক্স দিচ্ছে কোটিপতি অফার। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৩৭,৩৮,৩৯ এই তিনটি প্যাভিলিয়নসহ দেশের ২০০টিরও অধিক শো-রুমে মিনিস্টার দিচ্ছে এ অফার।

বাণিজ্য মেলা: ছুটির দিন ছাড়া ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি কম
বাণিজ্য মেলার অর্ধেক সময় গড়ালেও ছুটির দিন ছাড়া জমছে না মেলা প্রাঙ্গণ। তবে বিশেষ কিছু স্টলে ক্রেতা-দর্শনার্থীর রয়েছে ভিড়। স্টিলের রেডিমেট বাড়ি বিক্রির স্টলে চলছে জমজমাট কেনাবেচাও। এদিকে, কয়েদিদের হাতে তৈরি কারাপণ্যের স্টলের ভিড় ও কেনা-বেচা জমজমাট।