দিল্লিতে নির্মাণাধীন ভবন ধসে বাবা-ছেলের মৃত্যু, নিখোঁজ একাধিক
দিল্লিতে নির্মাণাধীন ভবন ধসে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। গতকাল (রোববার, ২৫ অক্টোবর) রাতে দিল্লির মিলন গার্ডেন এলাকায় এ ঘটনা ঘটে। সকালে ওই ধ্বংসস্তূপের ভিতর থেকে উদ্ধার করা হয় তাদের মরদেহ। নিহত দুইজন হলেন, চন্দরপাল এবং বিজয় কুমার। তারা বিহারের বাসিন্দা।