এখনও ধ্বংসস্তূপের নীচে কয়েকজন আটকে রয়েছেন বলে ধারণা করছেন উদ্ধারকারীরা। তাদেরও উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ জানায়, নির্মাণাধীন বাড়িটির মালিক মনোজ কুমার।
দোতলা বাড়িটির নীচ তলায় একটি গুদাম ঘর ছিল। হঠাৎ করেই দোতলার ছাদ-সহ ভেঙে পড়ে বাড়িটি। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর পাঁচটি ইউনিট।
এদিকে, দিল্লির সংসদ ভবন সংলগ্ন নর্থ ব্লক চত্বরের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকালে সংসদ ভবনের দিকে যাচ্ছিলেন ভারতের শিবসেনার সংসদ সদস্য মিলিন্দ দেওরা। এসময় তিনি নর্থ ব্লকের পিছন দিকে কালো ধোঁয়া দেখতে পান। সেই ছবি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। পরে দুর্ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সাভির্সের ছয়টি ইউনিট।





