Recent event
বাল্টিক সাগর
যুদ্ধ বন্ধে ত্রিপাক্ষিক বৈঠকে বসবে রাশিয়া-ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

যুদ্ধ বন্ধে ত্রিপাক্ষিক বৈঠকে বসবে রাশিয়া-ইউক্রেন ও যুক্তরাষ্ট্র

যুদ্ধ অবসানে প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাতে ত্রিপাক্ষিক বৈঠকে বসছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। ভূখণ্ড ছাড়ের অমিমাংসিত বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে বলে জানিয়েছেন জেলেনস্কি। এদিকে পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের প্রায় চার ঘণ্টার ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানিয়েছে মস্কো। ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ করতে চুক্তিতে আসতে রাজি পুতিন ও জেলেনস্কি। যদিও দুই পক্ষের আলোচনার মধ্যেই বাল্টিক সাগরে টহল দিচ্ছে রুশ যুদ্ধবিমান, চলছে পাল্টাপাল্টি হামলা।

রাশিয়ার বিদ্যুৎ সাম্রাজ্যে ফাটল, জ্বালানির দাম বাড়ার শঙ্কা

রাশিয়ার বিদ্যুৎ সাম্রাজ্যে ফাটল, জ্বালানির দাম বাড়ার শঙ্কা

রুশ গ্রিড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হচ্ছে বাল্টিক তিন রাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়া। জ্বালানি খাত ও ভূরাজনীতিতে ক্রেমলিনের প্রভাব ঠেকানোর কৌশল হিসেবে এমন পদক্ষেপ নিল দেশগুলো। বাল্টিক সাগরে নিরাপত্তা জোরদার করেছে ন্যাটো ও ইইউ। বিশ্লেষকদের আশঙ্কা, এর প্রভাবে বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়বে বহুগুণ।