
বৈরী আবহাওয়া: এক ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ঝড়-বৃষ্টির কারণে এক ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে। আজ (বুধবার, ১৮ মার্চ) রাত পৌনে ১০টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয় বলে নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আব্দুস সালাম।

ঝড়-বৃষ্টিতে পাটুরিয়া-দৌলতদিয়ায় চলাচল বন্ধ, মাঝ নদীতে আটকে আছে ২ ফেরি
প্রচণ্ড ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আজ (বুধবার, ১৮ মার্চ) রাত পৌনে ৯টা থেকে এ নৌরুটে সব ধরনের ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
আসন্ন ঈদকে সামনে রেখে মানুষের নিরবিচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজীব আহসান। আজ (বুধবার, ১১ মার্চ) বিকেলে মানিকগঞ্জের আরিচা, পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট পরিদর্শন করে পাটুরিয়া ঘাটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরিচা ফেরিঘাটে কম্প্রেসার বিস্ফোরণে নিহত ১, আহত ৫
মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরিঘাট এলাকায় কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

সাত ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে দীর্ঘ সাত ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ (শুক্রবার, ২ জানুয়ারি) সকাল ১০টা থেকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহব্যবস্থাপক আব্দুস সালাম।

ঘন কুয়াশায় শরীয়তপুর–চাঁদপুর ফেরি চলাচল বন্ধ, ভোগান্তিতে শতাধিক যানবাহন
শরীয়তপুর–চাঁদপুর নৌপথে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গতকাল (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। এতে বয়পাড়ে শতাধিক যানবাহন আটকে আছে।

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এসময় মাঝ নদীতে আটকে আছে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ও কেরামত আলী নামের দুই ফেরি। গতকাল (বৃহস্পতিবার, ২ জানুয়ারি) রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

১৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। আজ (শনিবার, ২৭ ডিসেম্বর) সাড়ে ১০টার দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহব্যবস্থাপক আব্দুস সালাম।

ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এসময় কুয়াশার কারণে মাঝ নদীতে আটকে আছে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ও ঢাকা নামের দুটি ফেরি। গতকাল (বুধবার, ২৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টা থেকে দুর্ঘটনা এড়াতে এ সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল। রোববার (২১ ডিসেম্বর) ১১টা ৫৫ মিনিটের দিকে ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ মহাব্যবস্থাপক আব্দুস সালাম।

শতবর্ষী প্যাডেল স্টিমার চালুর সিদ্ধান্তে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টা
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) অধীনে থাকা শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ প্রয়োজনীয় মেরামত করে প্রমোদ তরী হিসেবে পুনরায় চালুর সিদ্ধান্তে উচ্ছ্বাস জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (বুধবার, ১২ নভেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টাকে এ বিষয়ে অবহিত করেছেন নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।

পদ্মায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত, ঘাটে দীর্ঘ ট্রাকের সারি
পদ্মা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে দেখা দিয়েছে তীব্র স্রোত। এর প্রভাবে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। গতকাল (বৃহস্পতিবার, ১৪ আগস্ট) থেকে ৫ নম্বর ঘাট ভেঙে যাওয়ায় পাটুরিয়ায় সচল তিনটি ফেরিঘাটের মধ্যে দুটি দিয়ে সীমিত আকারে ফেরি চলাচল করছে। আর স্রোতের কারণে ফেরি পারাপারে সময় দ্বিগুণ লেগে যাচ্ছে।