এর আগে, আজ বিকেল সাড়ে চারটার দিকে হঠাৎ করে শুরু হওয়া প্রবল ঝড়, ভারী বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে এ নৌপথে সব ধরনের ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, আকস্মিক ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাতের ফলে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। পরবর্তীতে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু করা হয়।
ডিজিএম আব্দুস সালাম জানান, বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে পরিস্থিতির উন্নতি হওয়ায় আবারও স্বাভাবিকভাবে পারাপার শুরু হয়েছে।
লঞ্চ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন পাটুরিয়া লঞ্চঘাটের ম্যানেজার পান্না লাল নন্দি। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ১০টি ফেরি ও ১৭টি লঞ্চ দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।





