
অপপ্রচার দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না: রিজভী
অপপ্রচার দিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘জনমনে ধোঁয়াশা তৈরি করতেই কর্মসূচি দিচ্ছে বিরোধীদল।’

‘ডিসেম্বরে সরকার ফেলে দিতে চাওয়া ও ফিরতে চাওয়া দলের যোগসূত্র আছে’
ডিসেম্বরে সরকার ফেলে দিতে চাওয়া ও ফিরতে চাওয়া দলের মধ্যে যোগসূত্র আছে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, ‘এক দল লংমার্চে গিয়ে বলে ডিসেম্বরে ধাক্কা মেরে সরকার ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার অন্য রাষ্ট্রে বসে বলে ডিসেম্বরে ফিরে আসবে— এর মধ্যে যোগসূত্র খুঁজে পাওয়া যায়।’

এক দফার হুঁশিয়ারিতে হাত গুটিয়ে বসে থাকবে না বিএনপি: রিজভী
এক দফার হুঁশিয়ারি দেয়া হলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। তিনি বলেন, ‘জনসম্পৃক্ত কর্মসূচির মাধ্যমে এগিয়ে যাবে বিএনপি।’ আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী।

১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে: রিজভী
বিগত ১৭ বছর শিক্ষাব্যবস্থা নিয়ে ছেলেখেলা করে জাতির মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপি
ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিয়েছে বিএনপি। তবে চূড়ান্ত মনোনয়নের সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে
বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশান কার্যালয়ে বৈঠক শুরু হয়।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম জমা দিলেন মির্জা ফখরুলের ভাইসহ ৩ জন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন তিন নেতা। তাদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন।

দলীয় মতভেদ থাকলেও ঐক্য ধরে রাখতে হবে: পরিবেশমন্ত্রী
বিএনপির নেতাকর্মীদের মধ্যে মত ও পছন্দের ভিন্নতা থাকা স্বাভাবিক উল্লেখ করে দল ও মানুষের বৃহত্তর স্বার্থে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

ভারতের হাতে সুইচ, যেকোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি: রিজভী
ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ না পাওয়া এবং ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধের শঙ্কার কথা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎকেন্দ্রের সুইচ রয়েছে, তারা যেকোনো সময় তা বন্ধ করে দিতে পারে।

গ্যাস সংকট মোকাবিলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: রিজভী
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গ্যাস বিদ্যুতের সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে। সংকটের মধ্যেও দেশ অর্থনীতির কয়েকটি সূচকে উন্নতি হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

সরকারি নয়, নিজস্ব অর্থায়নেই যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রীর সংবর্ধনার আয়োজন বিএনপির
রাষ্ট্রীয় খরচ নয়, ব্যক্তিগত অর্থায়নেই প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনা ও সমাবেশ আয়োজন করবে যুক্তরাষ্ট্র বিএনপি। দলের জাতীয় নির্বাহী কমিটর সদস্যের বক্তব্য, সরকারি অর্থের অপচয় রোধে গতানুগতিক ধারা থেকে সরে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও, জাতিসংঘের এই ব্যস্ত কূটনৈতিক যাত্রায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের হাই-প্রোফাইল বৈঠক নিয়েও চলছে জল্পনা।

মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তৃণমূলকে প্রস্তুত করতে হবে: আশরাফ উদ্দিন
জাতীয় সংসদের হুইপ ও চাঁদপুর জেলার তদারকি দায়িত্বপ্রাপ্ত এবিএম আশরাফ উদ্দিন বলেছেন, মানুষের আকাঙ্ক্ষা ও জনগণের কল্যাণের জন্য রাজনীতির সূচনা করেছিলেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই রাজনীতির ধারাবাহিকতা খালেদা জিয়ার পথ ধরে এগিয়ে এসেছে। জনগণের প্রত্যাশা পূরণে দলীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও মতবিনিময়ের প্রয়োজন রয়েছে।