
নতুন কুঁড়িতে ভালো করলে বিকেএসপি ভর্তিতে অগ্রাধিকার দেয়া হবে: মিজানুর রহমান
নতুন কুঁড়িতে যারা ভালো করবে তাদের বিকেএসপিতে ভর্তিতে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। আজ (শনিবার, ৯ মে) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে রাজশাহীতে নতুন কুঁড়ির সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘অ্যাথলেটদের ক্রীড়াবৃত্তির পাশাপাশি বিকেএসপিতে রেখে পাইপলাইন সমৃদ্ধ করা হবে’
নতুন কুঁড়ি স্পোর্টসের জন্য ছেলে-মেয়ে মিলিয়ে রেজিস্ট্রেশন করেছে ১ লাখ ৬০ হাজার ৭৭৯জন। আজ (বুধবার, ২৯ এপ্রিল) ক্রীড়া পরিষদে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এছাড়া বাছাইকৃত অ্যাথলেটদের ক্রীড়াবৃত্তির পাশাপাশি বিকেএসপিতে রেখে পাইপলাইন সমৃদ্ধ করার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন আনা সম্ভব।

আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে বিকেএসপির সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ‘অষ্টম নেকোস আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে’ বাংলাদেশের বিকেএসপি জুডো দলের সাফল্যে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ (শনিবার, ২১ মার্চ) দেয়া এক অভিনন্দন বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট মিমুর মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট, দক্ষ ক্রীড়া সংগঠক ও বিকেএসপির সাবেক উপ-পরিচালক শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর প্রয়াণ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট, ক্রীড়া সংগঠক ও বিকেএসপির সাবেক উপ-পরিচালক (প্রশিক্ষক) শামিমা সাত্তার মিমু আর নেই। গতকাল (শুক্রবার, ১৩ মার্চ) রাত ১১টায় ঢাকার নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

প্রথম বাংলাদেশি নারী ‘আয়রন লেডি’ হলেন মারিয়া
মালয়েশিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম কঠিন প্রতিযোগিতা আয়রনম্যান ৭০.৩ ট্রায়াথলন সম্পন্ন করে প্রথম বাংলাদেশি নারী ‘আয়রন লেডি’ হয়েছেন মারিয়া। বিকেএসপির সাবেক এই শিক্ষার্থীর অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমে অর্জিত এই সাফল্য নতুন করে অনুপ্রেরণা জুগিয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে।

বিকেএসপিতে যুবদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করলেন ক্রীড়া উপদেষ্টা
সাভার বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন ‘যুবদের আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ’ শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রাঙামাটিতে বিকেএসপির প্রস্তাবিত জমি পরিদর্শন না করেই ফিরে গেছে কমিটি, স্থানীয়দের ক্ষোভ
পাহাড়ি জেলা রাঙামাটিতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এরইমধ্যে জেলার বিভিন্ন স্থানে জমির প্রস্তাবও দিয়েছেন স্থানীয়রা। জমির সঠিকতা যাচাইয়ে আজ (সোমবার, ১ সেপ্টেম্বর) সরেজমিন পরিদর্শনে গেছেন এ সংক্রান্ত গঠিত তিন সদস্যের কমিটি।

প্রথমবার যুব হকি বিশ্বকাপের আসরে বাংলাদেশ, ৪৫ জন নিয়ে চলছে ট্রায়াল
প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপের আসরে টিম বাংলাদেশ। বিশ্বকাপের আগেই ৪৫ জনকে নিয়ে চলছে ট্রায়াল। সেপ্টেম্বরের শুরুতেই আসবেন ডাচ কোচ আইকম্যান। খেলোয়াড়দের লক্ষ্য বিশ্বকাপে সেরা পারফরম্যান্স দেওয়া।

এশিয়ান কাপ বাছাইপর্বের আগে দেশের মাটিতে শেষ অনুশীলনে নারী ফুটবলাররা
এশিয়ান কাপ বাছাইপর্বে অংশগ্রহণের আগে শেষদিনের মতো দেশে অনুশীলন করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। জাতীয় স্টেডিয়ামে সকাল ৮টা থেকে অনুশীলন শুরু করে আফঈদা, রিপারা।

৬ বছর পর এশিয়া কাপে বাংলাদেশের স্বর্ণ
এশিয়া কাপে দীর্ঘ ৬ বছর পর স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। বিকেএসপি থেকে উঠে আসা আর্চার আবদুর রহমান আলিফের হাত ধরে এমন সাফল্য পেল দেশ। আজ (শুক্রবার, ২০ জুন) রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে জাপানি আর্চার মিয়াতা গাকুতোর বিপক্ষে ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে জয়ী হন তিনি।