
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইউরোপজুড়ে বিক্ষোভ
কয়েক দশকের মধ্যে সবচেয়ে সহিংস বিক্ষোভ, জ্বালাও-পোড়াও আর লুটপাটের সাক্ষী হলো ফ্রান্স। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন সহিংসতা ছড়িয়ে পড়ে শহরে শহরে। দেশজুড়ে চলা বিক্ষোভে যোগ দেয় সাড়ে পাঁচ লাখ মানুষ। অরাজকতার সুযোগে অ্যাপল স্টোরসহ বিলাসবহুল দোকানপাট লুট করে দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ হাজার দুইশোর বেশি মানুষকে আটক করে দাঙ্গা পুলিশ। এদিন বিক্ষোভ হয়েছে ইতালি, বেলজিয়াম, পর্তুগাল আর আলবেনিয়াতেও।

ইউরোপের রাজপথে বিক্ষোভ; সংঘাত-উত্তেজনা বাড়ছে
ইউরোপের বিভিন্ন প্রান্তে শুরু হওয়া সরকারবিরোধী ছাত্র আন্দোলনের ঢেউ এবার আছড়ে পড়লো ইতালিতে। দুর্বল শিক্ষানীতি আর বিনিয়োগ ঘাটতির জেরে গতকাল (শুক্রবার, ১৬ অক্টোবর) রোমসহ গুরুত্বপূর্ণ শহরগুলো ব্যাপক বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও দফায় দফায় সংঘর্ষ বাঁধে পুলিশের সঙ্গে। এদিকে ফ্রান্সে হাইস্কুল পড়ুয়াদের বিক্ষোভে সামিল শ্রমিক সংগঠনগুলো। শনিবার দেশজুড়ে শতাধিক বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পর সর্বোচ্চ সতর্ক অবস্থানে ফরাসি পুলিশ। প্রেসিডেন্ট ম্যাক্রোঁ’র অভিযোগ, নির্বাচনে ফায়দা নিতে শিক্ষার্থীদের ব্যবহার করছে কট্টর বামপন্থীরা। আর, আলবেনিয়ার সরকারবিরোধী আন্দোলনের পেছেন বিদেশি ষড়যন্ত্রকে দায়ী করছেন প্রধানমন্ত্রী এডি রামা।

দিল্লিতে ককরোচদের বিক্ষোভের অনুমতি, ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক
দিল্লিতে ককরোচদের বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে ভারতের হাইকোর্ট। বিকেলে কোর্ট কনট প্লেসের সেন্ট্রাল পার্কে এই কর্মসূচিতে যোগ দেবেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দিল্লির অন্যতম ব্যস্ততম এ ট্রানজিট পয়েন্টে ‘তেরঙা ওড়াও’ কর্মসূচির ডাক দিয়েছেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কনট প্লেস ও আশপাশের এলাকায় সশস্ত্র পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে ড. ইউনূসকে ‘হেনস্তা’
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিমানবন্দরে তাকে লক্ষ্য করে বিক্ষোভ প্রদর্শন করে এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করা হয়।

যন্তর মন্তরে বিক্ষোভ: বন্ধ মেট্রো-ট্রেন-ইন্টারনেট, আটক ৪০০ জনের বেশি
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ ঘিরে কার্যত লকডাউনের কবলে দিল্লি। বন্ধ মেট্রো-ট্রেন-ইন্টারনেট পরিষেবা। সহিংসতা এড়াতে রাজধানীজুড়ে ২৩ হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করেছে সরকার। গতকাল (শুক্রবার, ৯ অক্টোবর) রাত থেকে আটক করা হয়েছে ৪০০ এর বেশি সন্দেহভাজনকে। আজ (শনিবার, ১০ অক্টোবর) সকালে মাইক বাজিয়ে যন্তর মন্তরের আশেপাশে ঘোরাঘুরি না করার নির্দেশ দিয়েছে পুলিশ। ভেন্যুতে প্রবেশ করার সময় আটকানো হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের।

পঞ্চগড়ে প্রধান শিক্ষকের মৃত্যু; বিচারের দাবিতে বিক্ষোভ
পঞ্চগড় সদর উপজেলার মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আজমের মৃত্যুর জন্য বিদ্যালয়ের দুই শিক্ষককে দায়ী করে বিদ্যালয়ে ৪ ঘণ্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করে অভিভাবক ও স্থানীয়রা।

আন্তর্জাতিক আদালতের ক্ষমতা করার দাবিতে কসোভোয় বিক্ষোভ
বিশেষ যুদ্ধাপরাধ আদালতের ক্ষমতা সীমিত করার দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের দেশ কসোভো। স্থানীয় সময় গতকাল (সোমবার, ৫ অক্টোবর) দেশটির রাজধানী প্রিস্টানার সংসদ ভবনের সামনে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন।

নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি: পুলিশের সঙ্গে সংঘাতের পর আকাশবাণী ভবনে রাহুল-প্রিয়াঙ্কার অবস্থান
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেস কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনা তৈরি হয়েছে। পুলিশি বাধার মুখে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র নির্বাচন কমিশন কার্যালয়ের নিকটবর্তী আকাশবাণী ভবনের চত্বরে ঢুকে গাছের নিচে ধরনা ও অবস্থান কর্মসূচি শুরু করেছেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে টানা তৃতীয় দিন বিক্ষোভ
সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে টানা তৃতীয় দিনের মতো উত্তাল ভারত। আজ (রোববার, ৪ অক্টোবর) মুম্বাইয়ে জ্ঞানেশের পদত্যাগ ও বিতর্কিত এসআইআর বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কংগ্রেসপন্থী শিবসেনা ইউবিটি।

ফ্রান্সজুড়ে তীব্র হচ্ছে শিক্ষার্থীদের বিক্ষোভ–সংঘর্ষ
ফ্রান্সে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্র রূপ ধারণ করেছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফ্রান্সে তীব্র হচ্ছে শিক্ষার্থীদের বিক্ষোভ, গ্রেপ্তার ৫ হাজারের বেশি
ফ্রান্সে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের বিক্ষোভ তীব্রতা বাড়ছে। দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভ দমনে এ পর্যন্ত পাঁচ হাজারের বেশি শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি; আটক সহস্রাধিক
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেস কুমারের পদত্যাগের দাবিতে নয়াদিল্লির যন্তর মন্তরে বিরোধী দল ও বিভিন্ন ছাত্রসংগঠনের বিক্ষোভ কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ। গত শুক্রবার দিনভর অভিযান চালিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শিক্ষার্থীসহ প্রায় এক হাজার বিক্ষোভকারীকে আটক করা হয়। হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।