
৩ কোটি বছর পর কেন এখনো জেগে আছে বারমুডা, মিললো বৈজ্ঞানিক ব্যাখ্যা
আটলান্টিক মহাসাগরের (Atlantic Ocean) অন্যতম রহস্যময় দ্বীপ বারমুডা (Bermuda)। এর নিচে থাকা আগ্নেয়গিরিগুলো (Volcanoes) গত ৩ কোটি বছর ধরে নীরব থাকলেও কেন দ্বীপটি সমুদ্রপৃষ্ঠের এত ওপরে টিকে আছে, তা নিয়ে কয়েক দশক ধরে বিভ্রান্ত ছিলেন ভূতাত্ত্বিকেরা (Geologists)। কার্নেগি সায়েন্সের (Carnegie Science) এক প্রতিবেদনে বলা হয়েছে, বারমুডা পার্শ্ববর্তী সমুদ্রতলের তুলনায় প্রায় ১ হাজার ৬০০ ফুট উঁচুতে অবস্থান করছে। মার্কিন বিজ্ঞানীদের (US Scientists) এক গবেষণায় এবার এর নতুন কারণ বেরিয়ে এসেছে। এনডিটিভির (NDTV) প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মৃত ব্যক্তিকে কি আইসিইউতে রাখা সম্ভব? জানুন চিকিৎসাবিজ্ঞান কী বলে
হাসপাতালের সবচেয়ে সংবেদনশীল বিভাগ হলো আইসিইউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট (Intensive Care Unit - ICU)। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের নিবিড় পর্যবেক্ষণ ও জীবন রক্ষাকারী সাপোর্ট (Life Support) দেওয়ার জন্যই এই ইউনিট তৈরি। তবে জনমনে প্রায়ই একটি প্রশ্ন উঁকি দেয়—মৃত ব্যক্তিকে কি আইসিইউতে রাখা যায় বা রাখা হয়? চিকিৎসাবিজ্ঞান এবং নৈতিকতা এই বিষয়ে অত্যন্ত স্পষ্ট বার্তা দেয়।

পর্দা নামলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের
পর্দা নামলো জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৫ এর। জাতীয় পর্যায়ের এই আয়োজনের এটি ছিল ৪৬তম আয়োজন।

অন্ধকারের মাঝেও যদি দেখতে পান কেমন হবে?
চোখ বন্ধ করলেই সামনে একরাশ আঁধার। কিন্তু এই অন্ধকারের মাঝেও যদি দেখতে পান? অসম্ভব মনে হলেও বিজ্ঞানের কল্যাণে সেটাও সম্ভব। বিজ্ঞানের যাত্রা যেন কখনও থামার নয়। তাই প্রমাণ করলেন চীনের বিজ্ঞানীরা। এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যা শুনলে প্রথমে কল্পকাহিনির মতোই মনে হবে।

নিজের তৈরি ‘উড়োজাহাজে’ আকাশে উড়লেন জুলহাস
স্বপ্ন দেখার সাহস আর কঠোর পরিশ্রম থাকলে কিছুই অসম্ভব নয়—দেশবাসীকে সেটি আবারো প্রমাণ করে দেখিয়েছেন মানিকগঞ্জের শিবালয় উপজেলার তরুণ উদ্ভাবক মো. জুলহাস রহমান। পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান হয়েও তৈরি করেছেন উড়োজাহাজ। শুধু তৈরিই নয়, নিজেই সেটি সফলভাবে আকাশে উড়িয়েছেন।

বর্ণাঢ্য আয়োজনে তৃতীয় নোবিপ্রবি জাতীয় সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দেশের বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে তৃতীয় নোবিপ্রবি জাতীয় সায়েন্স ফেস্ট অনুষ্ঠিত হয়েছে।

স্বপ্নের দেশ ছেড়ে বাংলাদেশে যে বিজ্ঞানী
অনেকেরই স্বপ্ন থাকে ইউরোপ কিংবা যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে বসবাস করার। কিন্তু এমনও কিছু মানুষ আছেন যারা যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী জীবন ছেড়ে নাড়ীর টানে বাংলাদেশে ফিরে এসেছেন। তাদের মধ্যে তেমনই একজন বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান। গবেষণা নিয়েই যার দিনযাপন।

দেশের শিশু-কিশোররা বানাচ্ছে রোবট-রকেট
শিশু-কিশোররা তৈরি করছে মার্স রোভার, রোবট, রকেটসহ মহাকাশে ভেসে বেড়ানোর নানা ডিভাইস। চট্টগ্রামে আয়োজিত অ্যাস্ট্রোনাট ক্যাম্পে এই সুযোগ পায় তারা।