এআইনির্ভর পর্যটনশিল্প গড়ার লক্ষ্যে শুরু হচ্ছে পর্যটন মেলা
এআই নির্ভর ও টেকসই পর্যটনশিল্প গড়ে তোলার লক্ষ্য নিয়ে আগামী ২৯ অক্টোবর ঢাকায় শুরু হচ্ছে বিটিটিএফ-২০২৬। তিন দিনব্যাপী এ মেলায় ২০টিরও বেশি দেশের অংশগ্রহণের পাশাপাশি ৬০ হাজারের বেশি দর্শনার্থীর সমাগমের প্রত্যাশা আয়োজকদের। থাকছে বিমান টিকিট, হোটেল ও পর্যটন প্যাকেজে বিশেষ ছাড়।