রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ২৯ থেকে ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের ১৪তম আসর। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজিত এবারের মেলার প্রতিপাদ্য ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’।
মেলায় ২০টিরও বেশি দেশের পর্যটন প্রতিনিধি, ২২০টির বেশি প্রদর্শক প্রতিষ্ঠান এবং ২০০টিরও বেশি বুথ ও স্টল থাকবে। আয়োজকদের প্রত্যাশা, দর্শনার্থীর সংখ্যা ছাড়াবে ৬০ হাজার।
আরও পড়ুন:
মেলায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের অভ্যন্তরীণ রুটে টিকিটে ১৫ শতাংশ এবং জেদ্দা ছাড়া আন্তর্জাতিক রুটে ১২ শতাংশ ছাড় থাকছে। এছাড়া বিভিন্ন পর্যটন প্যাকেজে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সম্ভাবনা রয়েছে। থাকছে হোটেলে খাবার ও পানীয়তে বিশেষ ছাড় এবং র্যাফল ড্রয়ে বিমান টিকিটসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ।
আয়োজকদের আশা, এ মেলা দেশের পর্যটনশিল্পের বিকাশ ও আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ জোরদারে ভূমিকা রাখবে।





