
বিটিভিতে কর্মী তালিকাভুক্তি ২০২৬; নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করবেন যেভাবে
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ঢাকা কেন্দ্রের বিভিন্ন পদে কর্মী তালিকাভুক্তির জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (BTV Recruitment Circular 2026)। বিটিভির অনুষ্ঠান ও বার্তা বিভাগের কার্যক্রম আরও আধুনিক ও বেগবান করতে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদনের আহ্বান জানানো হয়েছে। চূড়ান্তভাবে নির্বাচিত কর্মীদের বাংলাদেশ টেলিভিশনের নির্ধারিত হারে সম্মানী দেওয়া হবে (BTV Staff Enlistment Remuneration Rate)।

বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন
বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) আরও বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন পরিকল্পনার কথা জানিয়েছেন বিটিভির মহাপরিচালক (গ্রেড-১) কাজী জেসিন।

চলতি বছর বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের প্রায় সব টাকা উঠে গেছে: তথ্যমন্ত্রী
বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিরুদ্ধে কাতার বিশ্বকাপ সম্প্রচারের নামে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে। অন্যদিকে, এ বছর সরাসরি ফিফার কাছ থেকে ফুটবল বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনে দেশের চারটি প্রতিষ্ঠানকে বিক্রি করায় প্রায় সব টাকা উঠে গেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

‘বিটিভির ডিজিটাল সম্প্রচার শিখতে তিন দেশে যাচ্ছেন ২১ কর্মকর্তা’—সংবাদটি বানোয়াট: তথ্য মন্ত্রণালয়
‘২১ কর্মকর্তার বিদেশ সফর’-সংক্রান্ত সংবাদকে অসত্য ও বানোয়াট দাবি করে বিবৃতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিবৃতিতে আজ (শুক্রবার, ৩ এপ্রিল) দৈনিক আমার দেশ পত্রিকায় ‘বিটিভির ডিজিটাল সম্প্রচার শিখতে তিন দেশে যাচ্ছেন ২১ কর্মকর্তা’— শীর্ষক সংবাদের ভাষ্যকে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করা হয়।

সংসদ নির্বাচন: বিটিভিতে ফিরছে দলীয় প্রধানদের ভাষণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাষ্ট্রীয় টেলিভিশন বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) রাজনৈতিক দলগুলোর প্রধানদের ভাষণ প্রচারের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে বিটিভিকে চিঠি দেয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ইসি।

শেখ হাসিনার বিচারের রায় সরাসরি দেখানো হবে বিটিভিতে
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। আজ (রোববার, ১৬ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম এ কথা জানান।

বিটিভি যেন কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে: তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, প্রাতিষ্ঠানিক সংস্কারের ধারাবাহিকতায় বিটিভিকে স্বায়ত্তশাসিত করা হচ্ছে। বিটিভি যাতে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং মানুষের প্রতিনিধিত্ব করতে পারে, সেজন্য বিটিভিকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। বিটিভি যাতে কোনো দলের বা কোনো রাজনৈতিক শক্তির স্বার্থের হাতিয়ার না হয়ে ওঠে, সে দিকেও নজর রাখা হচ্ছে।

জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ রাত সাড়ে ৮টায়
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আজ (মঙ্গলবার, ৫ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। ভাষণটি একযোগে সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার।

সোমবার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট পেশ করবেন অর্থ উপদেষ্টা
আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য আগামীকাল (সোমবার, ২ জুন) ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এতে নতুন কর্মসংস্থান সৃষ্টি, মুদ্রাস্ফীতি হ্রাস, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আর্থিক শৃঙ্খলার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা পুনরুদ্ধারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হবে।

আগামীকাল বিকেল ৩টায় বাজেট ঘোষণা
২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট আগামীকাল সোমবার (২ জুন) জাতির সামনে উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। আজ (রোববার, ১ জুন) সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।

জুলাই গণহত্যা: শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
বিচারকাজ সরাসরি সম্প্রচার
বাংলাদেশে প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচারকাজ বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার হচ্ছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। আজ (রোববার, ১ জুন) সকালে হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। পরে দুপুর সোয়া ১২টার দিকে বিচারকাজ সরাসরি সম্প্রচার শুরু হয়।

ট্রাইব্যুনাল থেকে কাল সরাসরি সম্প্রচার হতে পারে শেখ হাসিনার বিচারকাজ
জুলাই গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আগামীকাল ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে প্রসিকিউশন। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম (কোর্ট প্রসিডিংস) ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হতে পারে। আজ (শনিবার, ৩১ মে) বিষয়টি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।