
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা: নিরাপত্তা ঝুঁকি ও বিনিয়োগকারীদের সংশয় কাটবে কি?
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সাম্প্রতিক সমঝোতা স্মারক (এমওইউ) পারস্য উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক প্রেক্ষাপট বদলে দিতে পারে। গত ১৭ জুন সই হওয়া এই চুক্তির ফলে ইরানের ওপর থেকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং দেশটির পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের (প্রায় ৩৯ হাজার কোটি টাকা) একটি বিশাল তহবিল গঠনের পথ প্রশস্ত হয়েছে। ওয়াশিংটন ও আঞ্চলিক অংশীদারদের সহায়তায় এই তহবিল পরিচালিত হবে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সিলেটের পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে: মার্কিন রাষ্ট্রদূত
সিলেটের পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

চীনা ব্যবসায়ীদের বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরিতে সহযোগিতা করবে সরকার: অর্থমন্ত্রী
চীনা ব্যবসায়ীরা দেশে বিনিয়োগে আগ্রহী যারা বিনিয়োগের সহায়ক পরিবেশ তৈরিতে সরকার তাদের সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এক দশকে ভারতে জাপানি বিনিয়োগ ছাড়াবে ৬১ বিলিয়ন ডলার: নরেন্দ্র মোদি
আগামী এক দশকে ভারতে জাপানি বিনিয়োগ ছাড়িয়ে যাবে ৬১ বিলিয়ন ডলার। গতকাল (বৃহস্পতিবার, ২ জুলাই) নয়াদিল্লিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ভিসা পলিসি প্রণয়নে অর্থমন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত
বিদেশিদের জন্য ভিসা পলিসি সহজ করতে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করেছে সরকার। একইসঙ্গে ভিসা পলিসি-২০২৬ প্রণয়ন সংক্রান্ত বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মন্ত্রিসভার ১১তম বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডলারের বিপরীতে ইয়েনের টানা দরপতন; শুধু হস্তক্ষেপে সমাধান দেখছেন না বিশ্লেষকেরা
জাপানের চাঙ্গা শেয়ারবাজার দেশটির মুদ্রা ইয়েনের মান আরও কমিয়ে দিতে ভূমিকা রাখছে। আইজি মার্কেট অ্যানালিস্ট ফ্যাবিয়ান ইপ জানান, বিপুলসংখ্যক বিদেশি বিনিয়োগকারী জাপানি শেয়ারে বিনিয়োগের পাশাপাশি ইয়েনের সম্ভাব্য আরও দরপতনের ঝুঁকি মোকাবিলায় ‘হেজিং’ কৌশল অবলম্বন করছেন, যা মুদ্রার ওপর বাড়তি চাপ তৈরি করছে। বিজনেস ইন্সাইডারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিএনসিসির কার্যক্রম যুগোপযোগী করতে বিনিয়োগের ব্যবস্থা করা হবে: প্রধানমন্ত্রী
বিএনসিসির কার্যক্রম যুগোপযোগী করতে যথাযথ বিনিয়োগের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই উন্নয়ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি, গ্রিন টেকনোলজি, ফার্মাসিউটিক্যালস এবং প্রকৌশল খাতে আরও বেশি সুইডিশ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আশাবাদী সুইজারল্যান্ড
বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেছে সুইজারল্যান্ড। জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়ে এ আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি।

ধাপে ধাপে ট্রেড লাইসেন্স সেবা বিনিয়োগ ব্যবস্থার সঙ্গে একীভূত করবে সরকার
ব্যবসা পরিবেশ উন্নয়ন ও স্থানীয় ব্যবসায়িক অনুমোদন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে সরকার সিটি করপোরেশন ও পৌরসভার ট্রেড লাইসেন্স সেবা ধাপে ধাপে জাতীয় বিনিয়োগ সেবা ব্যবস্থার সঙ্গে একীভূত করার উদ্যোগ নিয়েছে।

দেশের আর্থিক খাতে বিনিয়োগে নতুন সম্ভাবনা ‘বন্ড সুকুক’!
দেশের আর্থিক খাতে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচন করেছে শরিয়াহভিত্তিক বন্ড। সরকারি মেগা প্রকল্প বাস্তবায়নে অর্থ সংস্থানে যা এখন বেশ জনপ্রিয়। প্রতিবারই নিলামে লক্ষ্যমাত্রার চেয়ে কয়েকগুণ বেশি আবেদন জমা পড়ছে। অর্থনীতিবিদরা একে প্রচলিত বন্ডের চমৎকার বিকল্প হিসেবে দেখলেও ব্যাংক কর্মকর্তাদের অজ্ঞতায় সঠিক তথ্য থেকে বঞ্চিত হচ্ছেন গ্রাহকরা। ফলে প্রশিক্ষণে গুরুত্ব বাড়াতে চায় কেন্দ্রীয় ব্যাংক।

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য-বিনিয়োগ-প্রযুক্তি সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা
বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা নিয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকে ঘিরে সরকার ও ব্যবসায়ী মহলে নতুন করে আশাবাদ তৈরি হয়েছে। বিশেষ করে বাণিজ্য, অবকাঠামো, শিল্পায়ন, জ্বালানি, ডিজিটাল অর্থনীতি ও প্রযুক্তি খাতে দুই দেশের সম্পর্ক আরও গতিশীল হওয়ার সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।