ইরানজুড়ে বিস্ফোরণের শব্দ; আহভাজের হাসপাতাল ক্ষতিগ্রস্ত
ইরানের রাজধানী তেহরানের মধ্যাঞ্চলে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স) সক্রিয় হওয়ার পাশাপাশি রাজধানীর পূর্ব ও পশ্চিমাংশেও ভয়াবহ বিস্ফোরণের খবর জানা যায়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলা অব্যাহত থাকায় ইরানের আরও অনেক শহরে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বন্দর আব্বাসে একটি রেডিও স্টেশন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং সেখানে একজন নিহত হয়।