বিমান হামলা
ইসরাইলের হামলায় লেবাননে ৩১ জন নিহত, আহত ১৪৯

ইসরাইলের হামলায় লেবাননে ৩১ জন নিহত, আহত ১৪৯

ইসরাইলের বিমান হামলায় লেবাননে ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্সের।

খামেনি ও পেজেশকিয়ানসহ ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে ইসরাইলের হামলা

খামেনি ও পেজেশকিয়ানসহ ইরানের শীর্ষ নেতৃত্বকে টার্গেট করে ইসরাইলের হামলা

ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাদের ওপর আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) বিমান হামলা চালিয়েছে ইসরাইল। যার মধ্যে রয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। টিআরটিওয়ার্ল্ড প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে ইসরাইল-ইরান সংঘাত: আনোয়ার ইব্রাহিম

মধ্যপ্রাচ্যকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে ইসরাইল-ইরান সংঘাত: আনোয়ার ইব্রাহিম

ইরানে ইসরাইলের বিমান হামলা এবং তার সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ হামলাগুলো অঞ্চলটিকে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ভারতের কঠোর নিন্দা

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, ভারতের কঠোর নিন্দা

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। আজ (শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতিতে বলেন, আফগান ভূখণ্ডে পাকিস্তানের চালানো বিমান হামলার কঠোর নিন্দা জানায় ভারত।

সোভিয়েত-যুক্তরাষ্ট্রের পর এবার পাকিস্তান; আফগান বাহিনীর সামনে নতুন পরীক্ষা

সোভিয়েত-যুক্তরাষ্ট্রের পর এবার পাকিস্তান; আফগান বাহিনীর সামনে নতুন পরীক্ষা

আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের বিমান হামলা এবং ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার পর দুই দেশের সামরিক শক্তির ব্যবধানের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। গ্লোবাল ফায়ারপাওয়ারের তথ্যমতে, সামরিক সক্ষমতায় বিশ্বের ১৪৫টি দেশের মধ্যে পারমাণবিক শক্তিধর পাকিস্তান ১৪তম অবস্থানে রয়েছে। অন্যদিকে তালিকার ১২১তম অবস্থানে রয়েছে আফগানিস্তান। এনডিটিভির সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৮০

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে নিহত বেড়ে ৮০

রমজান মাসে আফগানিস্তানের বিভিন্ন এলাকায় পাকিস্তানের রাতভর বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৮০ জনে পৌঁছেছে বলে আফগান সূত্র জানিয়েছে। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) গভীর রাতে পাকতিকা ও নানগরহার প্রদেশে ধর্মীয় স্কুল, মসজিদ ও বেসামরিক বাড়িঘর লক্ষ্য করে হামলা চালানো হয়। খবর টোলো নিউজ ও সিনহুয়ার।

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম ইস্যুতে ইরান-ইসরাইল বিরোধ, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম ইস্যুতে ইরান-ইসরাইল বিরোধ, মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র

পারমাণবিক অবকাঠামো ধ্বংস এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধে রাজি না হলে ইরানের সঙ্গে কোনো চুক্তি নয়— যুক্তরাষ্ট্রের কাছে এমন আবদার করেছে ইসরাইল। এসব ইস্যুতে তেহরানকে রাজি করাতে না পারায় দফায় দফায় আলোচনা করেও চুক্তিতে পোঁছাতে পারছে না ওয়াশিংটন। কারণ নিজেদের নিরাপত্তা ও সামরিক সক্ষমতাকে জলাঞ্জলি দেবে না বলে সাফ জানিয়েছে তেহরান। এ অবস্থায় যুদ্ধ শঙ্কার মধ্যেই আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) জেনেভায় যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসতে যাচ্ছে ইরান।

ইয়েমেনে দফায় দফায় বিমান হামলা সৌদি আরবের, নিহত ২০

ইয়েমেনে দফায় দফায় বিমান হামলা সৌদি আরবের, নিহত ২০

ইয়েমেনের হাদরামাউত প্রদেশে বিচ্ছন্নতাবাদী গোষ্ঠী, এসটিসির ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে সৌদি আরব। সৌদি সীমান্তবর্তী ওই প্রদেশটিতে হামলায় এখনও পর্যন্ত ২০ জন নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে আগামী দুই বছরের মধ্যে হাদরামাউতকে স্বাধীন ভূখণ্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে এসটিসি। আর সংঘাত বন্ধে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আলোচনার প্রস্তাব সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

নাইজেরিয়ায় বিমান হামলা: ট্রাম্পের দাবি নিয়ে স্থানীয়দের বিপরীতমুখী অবস্থান

নাইজেরিয়ায় বিমান হামলা: ট্রাম্পের দাবি নিয়ে স্থানীয়দের বিপরীতমুখী অবস্থান

নাইজেরিয়ায় বিমান হামলার পর ট্রাম্প একে 'খ্রিস্ট ধর্মাবলম্বীদের হত্যার প্রতিশোধ' বলে দাবি করলেও ক্ষতিগ্রস্ত বাসিন্দারা বলছেন, হত্যা তো দূরের কথা এ অঞ্চলে কখনোই খ্রিস্ট ধর্মাবলম্বীদের ওপর হামলা হয়নি। সেখানে কখনোই কখনোই ইসলামিক স্টেট বা আইএসের ঘাঁটি ছিল না বলে দাবি তাদের। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকায় এই আক্রমণ ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

মার্কিনদের হত্যার জবাবে প্রতিশোধ নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিনদের হত্যার জবাবে প্রতিশোধ নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

মার্কিন সেনাদের ওপর হামলার জবাবে সিরিয়ায় আইএসের ঘাঁটি লক্ষ্য করে বড় ধরণের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ড, সেন্টকম জানিয়েছে, শুক্রবার মধ্য সিরিয়ায় সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের ৭০টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনারা। আর, ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন, মার্কিনদের হত্যার জবাবে প্রতিশোধ নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। আরও বলেন, সিরিয়ার সরকার এ অভিযানকে সম্পূর্ণ সমর্থন করে।

থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধে  নিহত উভয় দেশের কমপক্ষে ২০ জন, বাস্তুচ্যুত ৬ লাখ

থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধে নিহত উভয় দেশের কমপক্ষে ২০ জন, বাস্তুচ্যুত ৬ লাখ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বানের পরও থাইল্যান্ডের বিরুদ্ধে বিমান হামলার অভিযোগ তুলেছে কম্বোডিয়া। বিতর্কিত অঞ্চল থেকে কম্বোডিয়া সেনা প্রত্যাহার এবং ল্যান্ডমাইন না সরালে সামরিক পদক্ষেপ অব্যাহত রাখার হুমকি থাইল্যান্ডের। এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) দু'দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ শেষে থাইল্যান্ড-কম্বোডিয়া ফের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানান ট্রাম্প। সোমবার (৮ ডিসেম্বর) থেকে শুরু হওয়া লড়াইয়ে উভয় দেশে কমপক্ষে ২০ জন নিহত এবং আনুমানিক ৬ লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।

পাল্টাপাল্টি হামলা: রাশিয়া ও ইউক্রেনে নিহত ৯

পাল্টাপাল্টি হামলা: রাশিয়া ও ইউক্রেনে নিহত ৯

রাতভর দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় রাশিয়া ও ইউক্রেনে মারা গেছেন অন্তত ৯ জন। এদের মধ্যে কিয়েভে ৬ জন এবং রাশিয়ার রোস্তভে ৩ জন প্রাণ হারিয়েছে। রুশ হামলার ভয়ে কিয়েভের বাসিন্দারা আশ্রয় নিয়েছে শহরের মেট্রো স্টেশনে। এদিকে, সংশোধিত ১৯ দফার শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। রুশ প্রতিনিধিদের সঙ্গে আবু ধাবিতে বৈঠকে বসছেন মার্কিন কর্মকর্তারা।