পাবনায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, আহত ৫
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের একটি বিলে মাছ ধরতে গিয়ে আকস্মিক বজ্রপাতে শিশুসহ ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। আজ (শুক্রবার, ৩০ অক্টোবর) বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতিলা ও ঝপঝপিয়া বিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।