
প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য: শিক্ষা মন্ত্রণালয়
প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদটিকে সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সব সংসদীয় এলাকায় বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী
দেশের প্রতিটি সংসদীয় এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায় কি না, তা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি গ্রামভিত্তিক ম্যাপিং করে প্রতিটি গ্রামে একটি করে প্রাথমিক বিদ্যালয় করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ছাত্রাবাস থেকে রাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (বুধবার, ১০ জুন) বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি আমজাদের মোড় এলাকার আয়েশা টাওয়ারে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

পবিপ্রবিতে নতুন ভিসি হিসেবে যোগদান করলেন ড. এস এম হেমায়েত
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ (বুধবার, ১০ জুন) বেলা ১১টার দিকে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছান নবনিযুক্ত উপাচার্য। এ সময় তার সঙ্গে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন আর রশিদ। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের স্বাগত জানান।

র্যাগিং-সহিংসতায় অস্থির গণবিশ্ববিদ্যালয়, প্রশ্নের মুখে প্রশাসন
শিক্ষার নিরাপদ পরিবেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছিলো গণবিশ্ববিদ্যালয়। তবে সাম্প্রতিক সময়ে র্যাগিং, সংঘবদ্ধ ধর্ষণ, হামলা ও ভয়ভীতির ঘটনায় সেই ক্যাম্পাস এখন প্রশ্নবিদ্ধ। বিচার চেয়ে আন্দোলনে নামা শিক্ষার্থীদের অভিযোগ, প্রশাসন নিরাপত্তা নিশ্চিতের বদলে উল্টো চাপ সৃষ্টি করছে।

ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটে চলছে ‘ব্লকেড’ কর্মসূচি
নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) চলা আন্দোলন গড়ালো পঞ্চম দিনে। আজ (সোমবার, ১৮ মে) চলছে পূর্বঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থগিত রয়েছে। মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীদের একাংশ।

অনার্স পড়ুয়া শিক্ষার্থীদের উপবৃত্তি আবেদন শুরু, পাবেন যেভাবে
দেশের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট (Prime Minister’s Education Assistance Trust - PMEAT) থেকে স্নাতক (পাশ) ও সমমান পর্যায়ের ১ম বর্ষের শিক্ষার্থীদের উপবৃত্তির (Government Stipend for Honors and Degree Students) আবেদন আজ (রোববার, ১৭ মে) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক শরীফুল করীম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। আজ (বৃহস্পতিবার, ১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তাকে আগামী চার বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক।

সেশনজট যেন বন্ধ হয়, সেভাবেই বিশ্ববিদ্যালয় ভর্তি চালু করবো: শিক্ষামন্ত্রী
সেশনজট যেন বন্ধ হয়ে যায়, সেভাবেই বিশ্ববিদ্যালয় ভর্তি চালু করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ (বুধবার, ১৩ মে) বিকেলে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) এক্সেলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পবিপ্রবিতে ভিসি অপসারণ দাবির কর্মসূচিতে বহিরাগতদের হামলার অভিযোগ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ভিসি ড. কাজী রফিকুল ইসলামের অপসারণ দাবিতে চলা অবস্থান কর্মসূচিতে বহিরাগতের হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। জানা যায়, আজ (সোমবার, ১১ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক, কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলেও জানা যায়।

রাবিপ্রবি উপাচার্যের অপসারণ দাবিতে ভিসি কার্যালয়ে ছাত্রদলের তালা
নিয়োগসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য ড. আতিয়ার রহমানের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়েছে শাখা ছাত্রদল। অন্যথায় কঠোর কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনটি। তবে শিক্ষার্থীদের সুরক্ষায় ভিসিবিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ, পরীক্ষা ও রেজাল্ট সংক্রান্ত কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে সব অভিযোগ অস্বীকার করেছেন ভিসি।

বেসরকারি বিশ্ববিদ্যালয় কোন দিকে যাচ্ছে, বুঝে উঠতে পারছি না: শিক্ষামন্ত্রী
‘বেসরকারি বিশ্ববিদ্যালয় কোন দিকে যাচ্ছে এখনো বুঝে উঠতে পারছি না’— এমন মন্তব্য করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন প্রশ্ন তোলেন, এটি কি বাণিজ্যিকভাবে এগিয়ে যাচ্ছে, না কি শিক্ষার উন্নয়ন ঘটাতে পারছে? শুধু নতুন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবের পর প্রস্তাব আসছে।’