
ইরান ও ইউক্রেন সংঘাত: হোয়াইট হাউসে একই দিনে নেতানিয়াহু-জেলেনস্কি
ইরান ও ইউক্রেনের যুদ্ধ যখন এক জটিল সন্ধিক্ষণে, তখন মঙ্গলবার একই দিনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আতিথেয়তা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের সঙ্গে এই দুই নেতার সম্পর্কের বাস্তবতা এখন সম্পূর্ণ ভিন্ন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পের সঙ্গে বৈঠকে ইরান ইস্যুই অগ্রাধিকার: নেতানিয়াহু
ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠক করতে সোমবার ওয়াশিংটনের উদ্দেশে রওনা হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, এই বৈঠকে ইরান ইস্যুই অগ্রাধিকার পাবে।রয়টার্সে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে ‘জোরালো সামরিক পদক্ষেপ’: ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে ‘জোরালো সামরিক পদক্ষেপ’ নেয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কূটনৈতিক প্রচেষ্টাকে আরেকটি সুযোগ দিতেই তিনি ইরানে মার্কিন হামলা সাময়িক স্থগিত করেছেন। তবে আলোচনা ব্যর্থ হলে তিনি আরও বড় পরিসরে সামরিক অভিযানের নির্দেশ দিতে পারেন।

ইসরাইল-সৌদি সম্পর্ক; ট্রাম্পের শর্তকে স্বাগত জানালেন নেতানিয়াহু
সৌদি আরব যদি ‘আব্রাহাম অ্যাকর্ডসে’ যোগ দেয়, তবে তা মধ্যপ্রাচ্যে শান্তির পথে এক ‘ঐতিহাসিক ধাপ’ হবে বলে মন্তব্য করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন না নেতানিয়াহু
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণসভা পিছিয়ে যাওয়ায় এই সফর বাতিল করেছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ট্রাম্পকে হত্যার নতুন ষড়যন্ত্র করছে ইরান— ইসরাইলের দাবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার জন্য সম্প্রতি নতুন পরিকল্পনা তৈরি করেছে ইরান। এমন গোয়েন্দা তথ্য দাবি করেছে ইসরাইল। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি যখন ভেঙে পড়ার আশঙ্কায়, ঠিক তখন নেতানিয়াহু সরকারের এমন গোয়েন্দা দাবি দুই দেশের মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা যোগ করলো। খবর সিএনএন।

তুরস্ককে এফ-৩৫ ও যুদ্ধবিমানের ইঞ্জিন না দিতে ট্রাম্পকে নেতানিয়াহুর অনুরোধ
তুরস্কের কাছে উন্নত মার্কিন সামরিক সরঞ্জাম বিক্রি অনুমোদন না দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তার যুক্তি, আঙ্কারাকে এফ-৩৫ যুদ্ধবিমান বা দেশটির নিজস্ব কান যুদ্ধবিমানের ইঞ্জিন সরবরাহ করলে আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে যাবে। মিডল ইস্ট মিরর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘লেবাননে সুড়ঙ্গে হামলা না করতে ট্রাম্প বলেননি’, দাবি নেতানিয়াহুর
লেবাননে ‘সন্ত্রাসী সুড়ঙ্গের’ বিরুদ্ধে অভিযান না চালাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুরোধ করেছেন এমন প্রতিবেদন নাকচ করে দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার মধ্যেই নতুন হামলার হুমকি ইসরাইলের
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, প্রয়োজন হলে ইরানকে আবারও লক্ষ্যবস্তু করবে ইসরাইল। মঙ্গলবার ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন। নেতানিয়াহু দৃঢ়ভাবে বলেন, ‘তেহরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না।’ আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইল দূরত্ব? অস্ত্র জোগানে স্বনির্ভর হওয়ার লক্ষ্য নেতানিয়াহুর
ইরান ও এই অঞ্চলের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে চলমান সংঘাতের রেশ কাটেনি উল্লেখ করে অস্ত্র উৎপাদনে ইসরাইলকে পুরোপুরি স্বনির্ভর হওয়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে ইসরাইলকে নিজস্ব সমরাস্ত্র উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে হবে। দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

‘ইরান সরকারকে উৎখাত করতে চেয়েছিলাম’; পাচার করা ডিভাইসের রহস্য ফাঁস বেনেটের
ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারীদের সহায়তার জন্য দেশটিতে গোপনে ইলন মাস্কের মালিকানাধীন ‘স্টারলিংক’ ইন্টারনেট রিসিভার পাচার করার কথা স্বীকার করেছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তবে এই পরিকল্পনা বাস্তবায়নে বর্তমান প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর সরকার ব্যর্থ হয়েছে বলেও গত মঙ্গলবার তিনি দাবি করেছেন। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দক্ষিণ লেবাননে অভিযান চালানোয় কোনো বাধা নেই: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী
দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি সেনাদের যেকোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো ধরনের বাধা নেই বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ। তিনি স্পষ্ট করে বলেছেন, লেবাননের তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ ইসরাইলি অনুপ্রবেশকারী সেনারা অবস্থান করবে এবং সেখান থেকে তাদের সরিয়ে নেয়া হবে না। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।