
ভারত খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী— যশোরে নাসীরউদ্দীন পাটওয়ারী
বেনাপোলে তোপের মুখে এলাকা ত্যাগ
ভারত একটি খুনি রাষ্ট্র এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) একটি খুনি বাহিনী মন্তব্য করে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেছেন, এদের হাত থেকে বাংলাদেশের জনগণকে রক্ষা করতে হবে। আজ (বুধবার, ৩ জুন) যশোরের শার্শা উপজেলার সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বেনাপোল সীমান্তে বিএসএফের ‘পুশইন’ চেষ্টা, রুখে দিলো বিজিবি
যশোর জেলার বেনাপোল সীমান্ত দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে জোর করে শতাধিক মানুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) বাধার মুখে বিএসএফের এ চেষ্টা বিফলে যায়। যাদেরকে পুশইনের চেষ্টা করা হয়েছে, তাদের জন্ম ভারতে এবং দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছিলেন বলে জানা যায়।

বেনাপোল স্থলবন্দরে ক্রেনের তার ছিঁড়ে নিহত ১, আহত ১
যশোরের বেনাপোল স্থলবন্দরে মাল লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। গতকাল (মঙ্গলবার, ৭ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে বন্দরের টিটিআই মাঠে এ দুর্ঘটনা ঘটে।

বেনাপোল স্থলবন্দরে ৩ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা জনিত কারণে বেনাপোল বন্দর দিয়ে টানা ৩ দিন বন্ধ থাকবে পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে আমদানি-রপ্তানি বাণিজ্য। বেনাপোল বন্দর পরিচালক শামিম হোসেন বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াত বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোলে আটকা শতকোটি টাকার রপ্তানিমুখী সুপারি; ভোগান্তিতে ব্যবসায়ীরা
বেনাপোল বন্দরে দুই মাস ধরে আটকে আছে শতকোটি টাকার দেড় শতাধিক রপ্তানিমুখী সুপারির ট্রাক। ব্যবসায়ীদের অভিযোগ- ভারতের পেট্রাপোল বন্দরে পণ্যের মান নির্ণয় ও কৃত্রিম জটিলতায় এ অবস্থা তৈরি হয়েছে। এদিকে, আটকে থাকা সুপারির ট্রাকে প্রতিদিন দুই হাজার টাকা অর্থদণ্ড গুনতে হচ্ছে রপ্তানিকারকদের। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে, তাদের হাতে কাগজ পৌঁছালে দ্রুত ছাড় করা হচ্ছে।

নিষেধাজ্ঞা ও রাজনৈতিক অস্থিরতায় বেনাপোল বন্দরে বাণিজ্যে ধস!
নতুন অর্থবছরের শুরুতেই দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলে ধস নেমেছে বাণিজ্যে। সরকারি নিষেধাজ্ঞা আর রাজনৈতিক অস্থিরতার ছায়া পড়েছে বন্দরকেন্দ্রিক ব্যবসা ও শ্রমিকদের জীবনে। বন্দর কর্তৃপক্ষ বলছেন, ভারতের নিষেধাজ্ঞার পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে আমদানি রপ্তানি কিছুটা কমেছে।

বেনাপোলে ‘কসাই’ মিজানকে গলা কেটে হত্যা
যশোরের বেনাপোলে মিজানুর রহমান (৪২) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) দিবাগত রাতে নিজ বাড়ির উঠানে তাকে হত্যা করা হয়। সে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত হানিফ সরদারের ছেলে এবং পেশায় কসাই।

সাত দিনের আন্দোলন শেষে প্রাণ ফিরেছে বেনাপোল কাস্টম হাউজে
টানা ৭ দিন আন্দোলন বিক্ষোভ শেষে আজ (সোমবার, ৩০ জুন) সকাল থেকে কাজে ফিরেছেন বেনাপোল কাস্টম হাউজের কাস্টম কর্মকর্তারা। ফলে বন্দর ব্যাবহারকারীদের বেড়েছে কর্মব্যস্ততা। সকাল থেকে প্রাণ ফিরে পেয়েছে বেনাপোল কাস্টম ও বন্দর। দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে সকাল থেকেই শুরু হয়েছে আমদানি ও রপ্তানি।খুশি সংশ্লিষ্টরা।

বেনাপোল কাস্টমস হাউসে আমদানি-রপ্তানি বন্ধ
কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির কারণে বেনাপোল কাস্টমস হাউসে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। গতকাল ও আজ (রোববার, ২৯ জুন) কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিও দেখা যায়নি। কাস্টমসে পণ্য শুল্কায়ন পরীক্ষণ ও লোড-আনলোড বন্ধ রয়েছে। বৃহস্পতিবারের অনুমোদন করা ছয় ট্রাক পণ্য সকালে আমদানি হলেও কোনো পণ্য রপ্তানি হয়নি।

যশোরের বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
যশোরের বেনাপোলে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। আজ (শনিবার, ১৪ জুন) সকালে রঘুনাথপুর গ্রামের নিজ বাড়ির উঠান থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম। তবে এটি আত্মহত্যা নাকি হত্যা এ নিয়ে রয়েছে ধোঁয়াশা।

গোপালগঞ্জ জেলা আ.লীগের সম্পাদক বেনাপোল ইমিগ্রেশনে আটক
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম বেনাপোল ইমিগ্রেশনে আটক হয়েছেন। আজ (মঙ্গলবার, ১০ জুন) সকালে সস্ত্রীক ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে।

যশোরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১
যশোরের বেনাপোলে বিএনপির দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণে একজন কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (৭ জুন) রাতে বাহাদুরপুর ইউনিয়নের ডুবপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল হাই।