বিজিবি জানায়, অভিযানে ১৭ বোতল বিদেশি মদ, ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ, ১৫টি ভারতীয় শাড়ি, ১ কেজি জিরা, ৬০ কেজি ফুসকা, ১ দশমিক ৫ কেজি কিসমিস, ১৪৪টি আতর, ২৪০টি চকলেট এবং ২৩৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।
আরও পড়ুন:
উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৯ হাজার ৯০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, ‘সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় যশোর সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।’




