
‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না’ বলা ইকবালসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
জুলাই গণঅভ্যুত্থানের সময় ‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না’ বক্তব্য দিয়ে আলোচিত ডিএমপির ওয়ারী বিভাগের সাবেক উপকমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

সমন্বয়কদের সঙ্গে খাবারের ছবি তোলায় হারুনকে সরানোর নির্দেশ দেন হাসিনা
চব্বিশের জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে খাবারের ছবি তোলায় ডিএমপির তৎকালীন ডিবিপ্রধান হারুনকে সরানোর নির্দেশ দেন শেখ হাসিনা। এ-সংক্রান্ত একটি অডিও কলের কথোপকথনের প্রতিলিপি আজ (বুধবার, ১২ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে।

লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের হাতাহাতি, ওসিসহ আহত ১০
১৪৪ ধারা ভঙ্গ
লক্ষ্মীপুর শহরে বিশৃঙ্খলা এড়াতে জারিকৃত ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজসহ অন্তত ১০ জন আহত হন।

গণহত্যায় অভিযুক্তদের জামিন-খালাস না দেয়াসহ তিন দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে অভিযুক্তদের জামিন-খালাস না দেয়াসহ তিন দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ (সোমবার, ১২ জানুয়ারি) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সঙ্গে বৈঠকের পর এসব দাবি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ।

হবিগঞ্জে থানায় ওসিকে হুমকি দেয়া সেই বৈষম্যবিরোধী নেতা গ্রেপ্তার
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে থানায় বসে হুমকি দেয়ার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলার সদস্যসচিব মাহদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও ভাইরাল হওয়ার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ (শনিবার, ৩ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটি থেকে অর্ধশত নেতাকর্মীর পদত্যাগ
পূর্বের কমিটি বিলুপ্ত না করে অগণতান্ত্রিক ও অস্বচ্ছভাবে নতুন কমিটি ঘোষণার অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। আজ (রোববার, ৩০ নভেম্বর) সিরাজগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা দেন তারা।

সাতক্ষীরায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
সাতক্ষীরা শহরের জুলাই-৩৬ স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের অভিযোগ এনে এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। আজ (বুধবার, ১২ নভেম্বর) বেলা দেড়টার দিকে শহরের খুলনা রোড মোড়ে টায়ার জ্বালিয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

আবু সাঈদ হত্যা মামলার ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে রংপুরে আবু সাঈদ নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ (মঙ্গলবার, ১১ নভেম্বর)। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ এই সাক্ষ্যগ্রহণ হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। আজ (রোববার, ২ নভেম্বর) সভাপতি রিফাত রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়টি জানানো হয়।

মানিকগঞ্জে এনসিপির সভায় উত্তেজনা: তর্কে জড়ালেন সারজিস আলম
মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভা শেষে তর্কে জড়িয়ে পড়েন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ওমর ফারুক। আজ (সোমবার, ২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের জেলা নাগরিক পার্টির সাংগঠনিক সমন্বয় সভা শেষে প্রেস কনফারেন্স শুরুর আগে তারা এ তর্কে জড়িয়ে পড়েন।

জুলাই সনদে ইতিহাস বিকৃতি ও পুনর্লিখনের নিন্দা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
জুলাই সনদে ইতিহাস বিকৃতি ও পুনর্লিখনের অভিযোগ তুলে এর নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির দাবি, জুলাই সনদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ’২৪-এর জুলাই ছাত্র-জনতার ধারাবাহিক লড়াই-সংগ্রামের ইতিহাস সম্পূর্ণভাবে অনুপস্থিত, যা জুলাইয়ের শহিদদের রক্তের সঙ্গে এক ধরনের বিশ্বাসঘাতকতা। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) রাতে সংবাদমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী এ তথ্য নিশ্চিত করেছেন।