
ঈদের ছুটিতে লেনদেনের নতুন সময়সূচি জানালো বাংলাদেশ ব্যাংক
আসন্ন ঈদুল ফিতর (Eid-ul-Fitr) উপলক্ষে ঘোষিত দীর্ঘ ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট এলাকাগুলোতে সীমিত পরিসরে ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক (Bangladesh Bank)। মূলত পোশাক শ্রমিকদের বেতন, বোনাস ও রপ্তানি বাণিজ্য সচল রাখার সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঈদ বোনাস কবে পাচ্ছেন শিক্ষকরা? যা জানা গেলো
পবিত্র ঈদুল ফিতর (Eid-ul-Fitr 2026) সামনে রেখে দেশের প্রায় চার লাখেরও বেশি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের (MPO-listed private teachers and employees) জন্য বহুল প্রতীক্ষিত সুখবর এসেছে। সব প্রক্রিয়া ঠিক থাকলে আগামী সপ্তাহের শুরুতেই শিক্ষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ঈদ বোনাসের অর্থ (Eid Bonus) উত্তোলন করতে পারবেন।

ঈদের বোনাস খরচ না কি সঞ্চয়? জেনে নিন বোনাসের টাকা কাজে লাগানোর স্মার্ট কৌশল!
পবিত্র ঈদুল ফিতরের আগে চাকরিজীবীদের (Job Holders) সবচেয়ে বড় আনন্দের খবর হলো উৎসব বোনাস (Festival Bonus)। তবে হাতে টাকা এলেই খরচের চাপ ও নতুন নতুন চাহিদাও পাল্লা দিয়ে বাড়ে। সঠিক আর্থিক পরিকল্পনা (Financial Planning) না থাকায় অনেকেই বোনাসের পুরো টাকা অপ্রয়োজনীয় কেনাকাটায় খরচ করে ফেলেন। অথচ একটু সচেতন হলেই এই টাকা হতে পারে আপনার সঞ্চয়, বিনিয়োগ ও জরুরি প্রয়োজন মেটানোর বড় হাতিয়ার।

বুধবার জমা পড়ছে পে-কমিশনের চূড়ান্ত রিপোর্ট, চিকিৎসা ও বৈশাখী ভাতায় আসছে বড় চমক
নবম পে-স্কেল আপডেট ২০২৬
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বৈশাখ উদযাপন এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বড় সুখবর নিয়ে আসছে জাতীয় বেতন কমিশন। আগামী (বুধবার, ২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে নবম পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে যাচ্ছে কমিশন। এই প্রতিবেদনে বৈশাখী ভাতা এবং চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর জোরালো সুপারিশ করা হয়েছে।

যে দেশে বিয়ে করলেই ১৬ লাখ টাকা উপহার, সন্তান হলে মিলবে দ্বিগুণ
পরিবার গঠনে তরুণদের উৎসাহিত করতে এক অভিনব ও বিশাল আর্থিক অনুদানের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের (UAE) প্রখ্যাত শিল্পগোষ্ঠী আল হাবতুর গ্রুপ (Al Habtoor Group)। দুবাইয়ের প্রখ্যাত ধনকুবের এবং এই গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খালাফ আল হাবতুর (Khalaf Al Habtoor) তার প্রতিষ্ঠানের আমিরাতি কর্মীদের জন্য এই বিশেষ প্যাকেজ ঘোষণা করেছেন।

ফারিয়ার বিরুদ্ধে মামলা ছিল বলেই গ্রেপ্তার হয়েছেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার, ১৯ মে) সকালে সচিবালয়ে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

শান্তকেই অধিনায়ক রাখার পরিকল্পনা বিসিবির: জালাল ইউনুস
নাজমুল হোসেন শান্তকেই অধিনায়ক হিসেবে রাখার পরিকল্পনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। আর কোচিং স্টাফদের ব্যাপারে সিদ্ধান্ত আগামী বোর্ড মিটিংয়ে। গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন বিসিবির অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। এছাড়া বিশ্বকাপ শেষে আইসিসি থেকে পাওয়া প্রায় ৮ কোটি টাকা বণ্টন হবে ক্রিকেটার আর কোচিং স্টাফদের মাঝে আর বোনাস দেয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত এখনো আসেনি বলে জানায় ক্রিকেট বোর্ড এই কর্তা।

বাড়ছে না ক্রিকেটারদের ম্যাচ ফি
আপাতত বাড়ছে না ক্রিকেটারদের ম্যাচ ফি। তার বদলে শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ থেকে ক্রিকেটারদের পারফরম্যান্স বোনাস দেবে ক্রিকেট বোর্ড। এই বোনাস মোটা অংকের অর্থ হবে বলে নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।