
অবৈধ ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে সরকার নীতিমালা তৈরি করছে: ডিএসসিসি প্রশাসক
অবৈধ ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে সরকার নীতিমালা তৈরি করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণ আবশ্যক: সারজিস
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শহরের রাস্তাগুলো চলাচলের উপযোগী রাখতে হলে অটো এবং ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ন্ত্রণ করা আবশ্যক। গতকাল (সোমবার, ২৭ অক্টোবর) ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

‘রাজধানীর পল্টন, ধানমন্ডি, উত্তরায় বুয়েটের তৈরি ব্যাটারিচালিত রিকশা চলবে’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পল্টন ও ধানমন্ডি এবং উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উত্তরায় প্রাথমিকভাবে বুয়েটের তৈরি তিন চাকার ব্যাটারিচালিত রিকশা চলবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ (শনিবার, ২৮ জুন) দুপুরে ডিএনসিসির নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

‘সব ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে সরকার অনুমোদিত অটোরিকশা নামানো হবে’
ধীরে ধীরে ঢাকার রাস্তা থেকে সব ব্যাটারিচালিত রিকশা উঠিয়ে সরকার অনুমোদিত অটোরিকশা নামানো হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

অবৈধ ইজিবাইক-অটোরিকশা: লাইসেন্স নবায়ন ও রাজস্ব আদায়ের পথে বরিশাল সিটি করপোরেশন
বরিশালে অবৈধ ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশার কাছে জিম্মি নগরবাসী। এদিকে, প্রায় ৬ বছর পর ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স নাবায়নের উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। সিটি কর্তৃপক্ষ বলছে, এতে যানবাহনগুলোকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আসবে। পাশাপাশি আদায় হবে কোটি টাকার রাজস্ব। লাইসেন্স নবায়নের সুযোগ পেয়ে খুশি চালকরাও।

ঐতিহ্য এখন যন্ত্রণা; রাজধানীতে ১২ লাখের বেশি রিকশা
রিকশা ঢাকার ঐতিহ্য হলেও বর্তমানে যান্ত্রিক-অযান্ত্রিক রিকশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। তথ্য বলছে, ঢাকায় বৈধ-অবৈধ মিলে রিকশার সংখ্যা ১২ লাখের বেশি। যার মধ্যে লাইসেন্সধারী দুই লাখ ১৪ হাজার প্রায়। ফলে বিপুল সংখ্যক অবৈধ রিকশা একদিকে যেমন শহরে তীব্র যানজট সৃষ্টি করছে অন্যদিকে যান্ত্রিক রিকশার বেপরোয়া গতিতে ঘটছে দুর্ঘটনা।

অধিকার ও উপযোগী পরিবেশ পেলে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন প্রতিবন্ধীরা
বৈশ্বিক ও জাতীয়ভাবে আজকের দিনটি প্রতিবন্ধী মানুষের প্রতি সম্মান-সহমর্মিতা প্রদর্শনের জন্য। সমাজে পিছিয়ে থাকা এই জনগোষ্ঠীর অধিকার ও উপযোগী পরিবেশ নিশ্চিত করতে পারলে তা ভূমিকা রাখবে অর্থনীতিতে। সাহায্যের পরিবর্তে বিনা সুদে ঋণের কথা বলছে বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী সোসাইটি। আর সম্মিলিত প্রয়াসের মাধ্যমে সকল প্রতিবন্ধকতা দূরের প্রত্যাশা জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের।

ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশ একমাসের জন্য স্থগিত
ঢাকা মহানগরে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশ এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। আজ (সোমবার, ২৫ নভেম্বর) বিকালে চেম্বার আদালত এ স্থগিতাদেশ দিয়েছেন।

ব্যাটারিচালিত রিকশা বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষ
ঢাকা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

১২ দফা দাবি নিয়ে গণঅবস্থান কর্মসূচিতে অটোরিকশা চালকরা
ব্যাটারিচালিত রিকশা বন্ধে আদালতের রায় বাতিলসহ ১২ দফা দাবি বাস্তবায়নে আয়োজিত গণঅবস্থান কর্মসূচিতে জড়ো হয়েছে ব্যাটারিচালিত রিকশাচালকসহ অনেকে। প্রথমে জাতীয় প্রেসক্লাবে অবস্থান নিলেও পরে আন্দোলনকারীরা জাতীয় শহীদ মিনারে অবস্থান নেন।

১২ দফা দাবিতে আগামীকাল রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের গণঅবস্থান
মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে আদালতের রায় প্রত্যাহার ও ১২ দফা দাবিতে রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে রিকশা, ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। একইসাথে রায় প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রাজধানীতে অটোরিকশা চালকদের অবরোধ-বিক্ষোভ, ভোগান্তিতে নগরবাসী
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে আজ (বৃহস্পতিবার, ২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে রাজধানীর মহাখালী, আগারগাঁও, মোহাম্মদপুর, তেজগাঁও, মিরপুর, গাবতলী, ডেমরাসহ বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন রিকশাচালকরা। ফলে এসব এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।