
সংসদ ভবন চত্বরে অগ্নিকাণ্ডে তদন্ত কমিটি গঠনের নির্দেশ
জাতীয় সংসদের মূল ভবনে অবস্থিত গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) আনুমানিক বিকেল সোয়া তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সিইসি এ এম এম নাসির উদ্দিনের বৈঠক চলছে। আজ (মঙ্গলবার, ২৮ জুলাই) সকালে এ বৈঠক শুরু হয়।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন; স্পিকারের দায়িত্বে কায়সার কামাল
গুরুতর স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিন পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর পাশাপাশি জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ডেপুটি স্পিকারের শোক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন
নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। আমেরিকান দূতাবাস এ অনুষ্ঠানের আয়োজন করে।

বেলা ১১টায় শুরু বাজেট অধিবেশনে আজকের আলোচনা
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশনে আজ (মঙ্গলবার, ৩০ জুন) বেলা ১১টা থেকে শুরু হবে আলোচনা।

স্পিকারের সঙ্গে জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির সৌজন্য সাক্ষাৎ
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংসদের লাইব্রেরি কমিটির সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি ও অন্যান্য সদস্যরা।

চীন সফর শেষে ঢাকায় ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় দল
চীনে চার দিনের সরকারি সফর শেষে আজ (শনিবার, ১৩ জুন) দুপুর ২টায় ঢাকায় ফিরেছেন ডেপুটি স্পিকারের নেতৃত্বাধীন চার সদস্যের সংসদীয় দল।

নারী কর্মীদের সরাসরি বিদেশে পাঠাতে ‘অ্যাডভান্স পুল’ তৈরির চিন্তা সরকারের: প্রতিমন্ত্রী
বিদেশে অবস্থানরত নারী শ্রমিকদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। প্রবাসীদের যেকোনও অসুবিধা বা অভিযোগ জানাতে বিনামূল্যে যোগাযোগের জন্য ১৬১৩৫ নম্বরে একটি টোল-ফ্রি হটলাইন চালু রয়েছে। এছাড়া এজেন্সিগুলোর বাইরে গিয়ে নারী কর্মীদের সরাসরি বিদেশে পাঠাতে একটি ‘অ্যাডভান্স পুল’ তৈরির চিন্তা-ভাবনা করছে সরকার।

জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন: ডেপুটি স্পিকার
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসে কেবল একজন সেনাপ্রধান বা রাজনৈতিক নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন ‘জন্মগত নেতা’। সততা, দেশপ্রেম, সাহসিকতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি আধুনিক বাংলাদেশের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

ঝড়ে ঘর হারানো মনোয়ারা বেগমকে নতুন ঘর উপহার দিলেন ডেপুটি স্পিকার
আসন্ন ঈদুল আজহার আগেই মাথা গোঁজার নতুন ঠাঁই পেলেন নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বড়খাপন গ্রামের ঘরহারা অসহায় মনোয়ারা বেগম। কালবৈশাখি ঝড়ে সব হারিয়ে নিঃস্ব হওয়া এ নারীর পাশে দাঁড়িয়েছেন নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তার ব্যক্তিগত উদ্যোগে নির্মিত একটি নতুন ঘর আনুষ্ঠানিকভাবে মনোয়ারা বেগমের হাতে তুলে দেয়া হয়েছে।

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক আগামীকাল
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক আগামীকাল ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হবে।